দল বদলের হাওয়ায় মাদারগঞ্জে দুই কৃষকলীগ নেতার বিএনপিতে যোগদান, সমালোচনার ঝড় - Channel 11
মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ, জামালপুর।
১৭ ডিসেম্বর ২০২৫, ৫:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দল বদলের হাওয়ায় মাদারগঞ্জে দুই কৃষকলীগ নেতার বিএনপিতে যোগদান, সমালোচনার ঝড়

জামালপুরের মাদারগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষকলীগের দুই নেতা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। বুধবার রাতে মাদারগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ে উপস্থিত হয়ে তারা বিএনপিতে যোগ দেন।

যোগদানকারীরা হলেন—মাদারগঞ্জ শহর কৃষকলীগের সদস্য মোশাররফ হোসেন (৪৭) এবং মাদারগঞ্জ শহরের ৫ নম্বর ওয়ার্ড কৃষকলীগের সাবেক সভাপতি আবুল হোসেন ওরফে ভিক্কু (৫০)।

জানা যায়, জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগদানকারী এই দুই নেতাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান।

এ বিষয়ে জানা গেছে, যোগদানকৃত দুই নেতা ছোটবেলা থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং বিভিন্ন সময়ে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ব্যবসায়িক চাপ ও পরিস্থিতির কারণে ২০১৮ সালে তারা বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদান করেছিলেন। দীর্ঘদিন পর পুনরায় বিএনপিতে ফিরে আসায় তাদের ‘ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে’ উল্লেখ করে স্বাগত জানান উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মঞ্জুর কাদের খান বাবুল।

এদিকে দুই কৃষকলীগ নেতার বিএনপিতে যোগদানকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সাকুসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১০

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১১

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১২

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১৩

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১৪

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৫

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৬

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

১৭

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

১৮

সাংগ্রাইয়ের রঙে খাগড়াছড়ি, ঐতিহ্যবাহী খেলাধুলা ও মারমা সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনা

১৯

রূপগঞ্জে কবরস্থান পরিচ্ছন্নতায় যুবকদের দৃষ্টান্ত

২০