পটুয়াখালীর বাউফলে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক - Channel 11
admin
২৩ জুন ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পটুয়াখালীর বাউফলে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

যৌথবাহিনীর হাতে  ইয়াবা ও বিদেশী নোটসহ আটক মাদক ব্যবসায়ী। ছবিঃ চ্যানেল ১১ নিউজ

পটুয়াখালীর বাউফল পৌর শহরে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও বিদেশী মুদ্রাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রবিবার (২২ জুন) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন- পৌর শহরের ৩ নং ওয়ার্ডের কবির জোমাদ্দারের ছেলে মোঃ সাব্বির হোসেন জয় (২০) এবং দৌলতখান উপজেলার খায়েরহাট এলাকার মৃত আবদুল লতিফের পুত্র শামীম হোসেন (৩৫)। শামীম বাউফল পৌর শহরের ৪নং ওয়ার্ড মুসলিম পাড়ায় বসবাস করতেন এবং পেশায় একজন অটোরিকশা চালক। দীর্ঘদিন ধরে তিনি উপজেলাজুড়ে ইয়াবা পরিবহন ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী।

অভিযানের সময় তাদের কাছ থেকে ১০ হাজার ৭২০ টাকার দেশি মুদ্রা, একটি বিদেশি নোট, লাল রঙের ১৬টি ‘ডব্লিউ ওয়াই ইয়াবা ট্যাবলেট এবং সবুজ রঙের ২টি ‘কন্ট্রোলার’ নামের ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মাসুদ রানা এবং বাউফল থানার উপপরিদর্শক মো. মফিজুল ইসলাম। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহে অপপ্রচারের প্রতিবাদে মেয়র প্রার্থী নুরল আলম সিদ্দিকীর সংবাদ সম্মেলন

মাদারগঞ্জ উপজেলা “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা 

মাদারগঞ্জে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান  পরীক্ষায় অংশ নিলেন ৩১৭১ জন পরীক্ষার্থী

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

১০

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

১১

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১২

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১৩

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১৪

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৫

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১৬

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১৭

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৮

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৯

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

২০