মাদারগঞ্জে নাশকতা মামলায় ২ এবং ইয়াবাসহ আটক ১জন  - Channel 11
admin
২৩ জুন ২০২৫, ৭:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাদারগঞ্জে নাশকতা মামলায় ২ এবং ইয়াবাসহ আটক ১জন 

নাশকতা মামলায় -২ এবং ইয়াবাসহ ১জনকে আটক করেছে মাদারগঞ্জ থানা পুলিশ। ছবিঃ চ্যানেল ১১ নিউজ

জামালপুরের মাদারগঞ্জে নাশকতা মামলায় ২ এবং ইয়াবাসহ এক যুবকসহ ৩ জন কে আটক করেছে পুলিশ। ২২জুন রবিবার দুপুরে কামরুল ইসলাম (৪২) ও শেখ মনির সরকার (৩০) কে নাশকতা মামলায় এবং হৃদয় মিয়া (২৬) কে মাদক মামলায় জামালপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

থানা সূত্রে জানা গেছে কামরুল ইসলাম হাটমাগুড়া এলাকার জহরুল হকের ছেলে। জোড়খালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি ও হাটমাগুড়া বাজারের ঔষধ ব্যবসায়ী। কামরুল ইসলামের পরিবার সূত্রে জানা গেছে জমি সংক্রান্ত বিরোধের জেরে তাকে নাশকতা মামলায় গ্রেফতার করা হয়েছে।

শেখ মনির সরকার গুনারীতলা দিকপাড়া এলাকার ইদ্রিস আলীর ছেলে। মাদারগঞ্জ উপজেলা মৎস্যজিবী লীগের সদস্য।

মনির সরকার জানায় ইউনিয়ন পরিষদের চাউল বিতরণের  ভিডিও ফেসবুকে পোস্ট করায় আমাকে মারধোর করে পুলিশে ধরিয়ে দেয়।

অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ মাদারগঞ্জের চর ভাটিয়ানি এলাকা থেকে ২৫ পিস ইয়াবা সহ হৃদয় মিয়া নামে এক যুবককে আটক করেছে ফাঁড়ি থানা পুলিশ।

এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল্লাহ সাইফ জানান কামরুল ও মনির কে তদন্তে প্রকাশিত হিসেবে চিহ্নিত করে নাশকতা মামলায় এবং হৃদয় মিয়াকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মামলায় জামালপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। পরবর্তীতেও  অভিযান অব্যাহত থাকবে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহে অপপ্রচারের প্রতিবাদে মেয়র প্রার্থী নুরল আলম সিদ্দিকীর সংবাদ সম্মেলন

মাদারগঞ্জ উপজেলা “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা 

মাদারগঞ্জে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান  পরীক্ষায় অংশ নিলেন ৩১৭১ জন পরীক্ষার্থী

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

১০

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

১১

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১২

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১৩

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১৪

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৫

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১৬

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১৭

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৮

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৯

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

২০