মেলান্দহে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি - Channel 11
মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
৩ ডিসেম্বর ২০২৫, ১২:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেলান্দহে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে জামালপুরের মেলান্দহে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) সকালে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের আহবানে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্তরে তাঁরা এই কর্মসূচি পালন করেন।

কর্মসূচি পালনকালে বক্তব্য দেন, মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেনেটারি ইন্সপেক্টর রাবেয়া বেগম, মেডিকেল টেকনোলজিস্ট আব্দুল হামিদ, প্রদীপ বিশ্বাস, সোলায়মান, সাখাওয়াত হোসেন, ফার্মাসিস্ট আবু তালেব, আসাদুজ্জামান ও শহিদুল ইসলাম।

১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দ জানান, দীর্ঘদিন ধরে মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট, মেডিকেল অ্যাসিস্ট্যান্টসহ স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী পেশাজীবীরা বৈষম্যের শিকার হচ্ছেন। স্বাস্থ্যসেবা ব্যবস্থার মূল স্তম্ভে থাকা এসব পেশাজীবীরা রোগ নির্ণয়, চিকিৎসা, ক্যান্সার চিকিৎসা, ফার্মাসি সেবা, ল্যাব ব্যবস্থাপনা, রেডিওলজি, ফিজিওথেরাপি, আইসিইউসহ বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালন করলেও এখনো ১০ম গ্রেড বাস্তবায়ন হয়নি।

তাদের দাবি পেশাগত মর্যাদা, নিয়োগবিধি, পদোন্নতি, সমন্বয়হীনতা দূরীকরণ এবং ১০ম গ্রেড বাস্তবায়ন দ্রুত নিশ্চিত করতে হবে। তারা উল্লেখ করেন, ২০১৮ সালের নিয়োগবিধি, ১৯৮১ সালের পে-স্কেল এবং সময়োপযোগী গ্রেড বাস্তবায়নের বিষয়ে বহুবার সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হলেও পদক্ষেপ নেওয়া হয়নি।

কর্মবিরতি পালন কালে বক্তারা বলেন, টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট ও মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা দেশের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চললেও তাদের ন্যায্য দাবি বহু বছর ধরে উপেক্ষিত হচ্ছে। তাদের এই দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে যাবেন এবং কর্মসূচি অব্যাহত রাখবেন বলেও জানিয়েছেন তাঁরা।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১০

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১১

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১২

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৩

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৪

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

১৫

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

১৬

সাংগ্রাইয়ের রঙে খাগড়াছড়ি, ঐতিহ্যবাহী খেলাধুলা ও মারমা সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনা

১৭

রূপগঞ্জে কবরস্থান পরিচ্ছন্নতায় যুবকদের দৃষ্টান্ত

১৮

এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর ঈদ পুনর্মিলনী এবং জিএম ক্লোজিং অনুষ্ঠিত

১৯

মোবাইল কোর্ট চলাকালে তেল নিতে ব্যর্থ হয়ে যুবদল নেতার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ

২০