গাইবান্ধায় আলোচনা সভা ও প্রদর্শনীর মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন - Channel 11
মাইদুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২৫, ৬:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাইবান্ধায় আলোচনা সভা ও প্রদর্শনীর মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন

গাইবান্ধায় আলোচনা সভা ও প্রদর্শনীর মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন করা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) সকালে ফিতা কেটে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন গাইবান্ধা জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা। পরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তরুন কুমার দত্তের সঞ্চালনায় ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আঃ রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আল হাসান, জেলা সিভিল সার্জন ডা.রফিকুজ্জামান,সিনিয়র মৎস্য অফিসার মারজান সরকারসহ আরও অনেকে।

আলোচনা সভায় বক্তারা প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদন, রোগ প্রতিরোধ ও আধুনিক প্রযুক্তির ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন।

এবারের প্রদর্শনীতে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর, খামারি ও বিভিন্ন প্রতিষ্ঠানসহ মোট ৩০টি স্টল অংশ নেয়। দিনব্যাপী প্রদর্শনীতে পশুপাখির উন্নত জাত, দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য, ভেটেরিনারি সেবা ও আধুনিক প্রযুক্তি সম্পর্কে দর্শনার্থীদের অবহিত করা হয়।

উদযাপনকে ঘিরে প্রাণিসম্পদ দপ্তর ও স্থানীয় খামারিদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

 

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান  পরীক্ষায় অংশ নিলেন ৩১৭১ জন পরীক্ষার্থী

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১০

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১১

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১২

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৩

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১৪

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১৫

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৬

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৭

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

১৮

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

১৯

সাংগ্রাইয়ের রঙে খাগড়াছড়ি, ঐতিহ্যবাহী খেলাধুলা ও মারমা সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনা

২০