মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালী,উদ্বোধনী ও আলোচনা সভা  - Channel 11
মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ, জামালপুর।
২৬ নভেম্বর ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালী,উদ্বোধনী ও আলোচনা সভা 

দেশীয় জাত আধুনিক প্রযুক্তি- প্রাণিসম্পদে হবে উন্নতি” এ স্লোগানে  জামালপুরের মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী – ২০২৫ উপলক্ষে  র‍্যালী, উদ্বোধনী, ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১ টায় মাদারগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প ( এলডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অর্থায়নে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত হয়।

মাদারগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রিজভী আহমেদ এর সভাপতিত্বে ও সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ আরিফ রব্বানী ও উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মনজরুল ইসলামের সঞ্চালনায়

প্রধান অতিথির বক্তব্য রাখেন  মাদারগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার নাদির শাহ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাবিবুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার নুরুল আমিন,  খামারী হাসনা হেনা প্রমূখ।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ  ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ আল আমিন।

এ সময় উপজেলা সমাজসেবা অফিসার মোঃ তৌফিকুল ইসলাম খালেক, পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ সুস্মিতা দত্তসহ অন্যান্য কর্মকর্তা ও  প্রাণি সম্পদ অফিসের স্টাফ এবং খামারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভার পূর্বে সকল স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দরা।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠানে দিন ব্যাপী ছিলো নানা ধরনের প্রদর্শনী স্টল, কৃত্রিম প্রজনন, সাইলেজ, ফুড কার্ণিভাল, ডিম, দুধ ও মাংসের বহুমুখী ব্যবহার, ল্যাবে ব্যবহৃত যন্ত্রপাতিসমূহ, ভেটেরিনারি মেডিসিন, প্রক্রিয়াজাত দুগ্ধ পণ্য, উন্নত জাতের কবুতর, কোয়েল পাখি, উন্নত জাতের টার্কি, রাজহাঁস, মুরগি, উন্নত জাতের গাভী, দুম্বা, গাড়ল, উন্নত জাতের ষাঁড়, ঘোড়া সহ নানা ধরনের পশু পাখিসহ ২৫ টি প্রদর্শনী স্টলের মধ্যে ১ম,২য়,৩য় ক্যাটাগরীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান  পরীক্ষায় অংশ নিলেন ৩১৭১ জন পরীক্ষার্থী

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১০

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১১

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১২

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৩

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১৪

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১৫

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৬

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৭

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

১৮

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

১৯

সাংগ্রাইয়ের রঙে খাগড়াছড়ি, ঐতিহ্যবাহী খেলাধুলা ও মারমা সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনা

২০