খাদ্য বান্ধব ডিলার দেশ এন্টারপ্রাইজ এর বিরুদ্ধে ওজনে চাল কম দেয়ার অভিযোগ   - Channel 11
মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ, জামালপুর।
২৫ নভেম্বর ২০২৫, ২:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খাদ্য বান্ধব ডিলার দেশ এন্টারপ্রাইজ এর বিরুদ্ধে ওজনে চাল কম দেয়ার অভিযোগ  

জামালপুরের মাদারগঞ্জে খাদ্যবান্ধবের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ দেশ এন্টারপ্রাইজ এর ডিলারের বিরুদ্ধে। হত দরিদ্রদের জন্য স্বল্পমূল্যে খাদ্য শস্য বিতরণ কালে পরিমাণ কম দেওয়ার অভিযোগ উঠেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায় ৪৫০ টাকায় কার্ড প্রতি ৩০ কেজি চাউল দেওয়ার কথা থাকলেও বাস্তব চিত্র ভিন্ন।  পরিমাপ করে দেখা যায়  ৩০ কেজির পরিবর্তে  ২৮ কেজি ২শ গ্ৰাম ও ২৮ কেজি ৬শ গ্ৰাম পাওয়া যায়। ভয়ে ওই ডিলারের কাছে কোন অভিযোগ নিয়ে যায় না গ্রাহকেরা, ফলে অ্যাক্সেস থেকে যায় অনেক চাউল । আর এভাবেই অনিয়ম করে যাচ্ছে মেসার্স দেশ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী গোলাম কাদির ও উরফে রবিউল মাষ্টার। কোয়ালিকান্দী ও তেঘরিয়া গ্রামের খাদ্য বান্ধব কর্মসূচির গ্রাহক  ৪৭৩ জন । প্রতি গ্রাহক দুই কেজি ওজনে কম পেলে মোট ৯শ ৪৬ কেজি অ্যাক্সেস থাকে ওই ডিলারের গোডাউনে।

মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নস্থ তেঘরিয়া বাজারে মেসার্স দেশ এন্টারপ্রাইজ নামে ডিলারের বিরুদ্ধে গ্রাহকরা অভিযোগ করে বলেন, চাল নিতে আসলে ডিলার পয়েন্ট বন্ধ পায় । তার ব্যবসা প্রতিষ্ঠান কীটনাশকের দোকানে গেলে বলেন যে আগামী মাসে এসে দুই মাসের চাল নিয়ে যাবেন । কিন্তু কথার সাথে কাজের কোন মিল না পেয়ে গ্রাহকরা মনে ক্ষোভ নিয়ে দুই মাসের টা না পেয়ে’ এক মাসের চাউল নিয়ে চলে যান ।

মেসার্স দেশ এন্টারপ্রাইজ এর প্রোঃ মোহাম্মদ গোলাম কাদির উরফে রবিউল মাস্টারের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি কোন কথা বলতে রাজি হননি ।

নিয়োগকৃত তদারকি কর্মকর্তা আফরোজা বেগম এর সাথে মোবাইলে যোগাযোগের চেষ্টা করলে মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।

দায়িত্বরত উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা  বলেন আমরা বেলা ১১ টার সময় গিয়ে ছিলাম। পরিদর্শনকালে  ২/১ জন সুবিধাভোগীর কাছ থেকে জানতে পারলাম চাল বিতরণকালে কম দেয় ।  জানতে পারি বিগত মাস গুলোতেও কিছু ভোক্তাদের চাল দেননি অভিযোগের প্রেক্ষিতে ডিলার কে অবগত করলে তিনি (ডিলার) অস্বীকার করেন। কেউ লিখিত অভিযোগ করেনি বিধায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারিনি তবে কেউ প্রমাণ স্বরুপ অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান  পরীক্ষায় অংশ নিলেন ৩১৭১ জন পরীক্ষার্থী

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১০

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১১

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১২

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৩

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১৪

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১৫

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৬

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৭

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

১৮

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

১৯

সাংগ্রাইয়ের রঙে খাগড়াছড়ি, ঐতিহ্যবাহী খেলাধুলা ও মারমা সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনা

২০