গোপালপুরে শিক্ষার মান উন্নয়নে করনীয় শীর্ষক মত বিনিময় সভা - Channel 11
admin
১৯ জুন ২০২৫, ২:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোপালপুরে শিক্ষার মান উন্নয়নে করনীয় শীর্ষক মত বিনিময় সভা

শিক্ষার মান উন্নয়নে করনীয় শীর্ষক মত বিনিময় সভায় বক্তব্য রাখছেন প্রধান অতিথি এডভোকেট আব্দুস সালাম পিন্টু। ছবিঃ চ্যানেল ১১ নিউজ

টাঙ্গাইলের গোপালপুরে শিক্ষার মান উন্নয়নে করনীয় সম্পর্কে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুন বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দিনব্যাপী স্থানীয় স্বাধীনতা কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ শিক্ষক সমিতি গোপালপুর উপজেলা শাখার আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক শিক্ষা উপমন্ত্রী, শিক্ষক বন্ধু, জননেতা এডভোকেট আব্দুস সালাম পিন্টু।

গোপালপুর উপজেলা শাখার সভাপতি শেখ মোঃ জোবায়রুল হকের সভাপতিত্বে ও সম্পাদক মোঃ আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি সাবেক অধ্যক্ষ ও মেয়র খ. জাহাঙ্গীর আলম রুবেল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মোঃ সাইদুল ইসলাম, গোপালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মুক্তার আশরাফ উদ্দিন, পৌর বিএনপি সভাপতি খালিদ হাসান উথান, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সাবেক অধ্যাপক ডাঃ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম, সাবেক শিক্ষা অফিসার মোঃ জুলফিকার হায়দার, উপজেলা বিএনপি সম্পাদক কাজি লিয়াকত ভিপি, টাংগাইল জেলা শাখার সভাপতি মোঃ আব্দুল কাদের প্রমূখ।

উপজেলার সকল শিক্ষক, সাংবাদিক সহ শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহে অপপ্রচারের প্রতিবাদে মেয়র প্রার্থী নুরল আলম সিদ্দিকীর সংবাদ সম্মেলন

মাদারগঞ্জ উপজেলা “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা 

মাদারগঞ্জে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান  পরীক্ষায় অংশ নিলেন ৩১৭১ জন পরীক্ষার্থী

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

১০

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

১১

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১২

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১৩

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১৪

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৫

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১৬

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১৭

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৮

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৯

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

২০