সরিষাবাড়ীতে বিএনপি’র জনসভা অনুষ্ঠিত, ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধ নেতাকর্মীরা - Channel 11
মোঃ আল-আমীন হাসান,সরিষাবাড়ি, জামালপুর।
৮ নভেম্বর ২০২৫, ৩:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সরিষাবাড়ীতে বিএনপি’র জনসভা অনুষ্ঠিত, ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধ নেতাকর্মীরা

জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত জনসভা অনুষ্ঠিত হয়েছে।

৮ নভেম্বর (বৃহস্পতিবার) বিকেলে যমুনা ফার্টিলাইজার ট্রাক স্ট্যান্ড সংলগ্ন তারাকান্দি এলাকায় ২ নং পোগলদিঘা ইউনিয়ন ও সাবেক ৩ নং ওয়ার্ড শাখা বিএনপির উদ্যোগে এ জনসভা অনুষ্ঠিত হয়।

পোগলদিঘা ইউনিয়ন বিএনপি সভাপতি ও সরিষাবাড়ী উপজেলা বিএনপি সহ সভাপতি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মামুন অর রশিদ ফকির এর সভাপতিত্বে ও পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদুল ইসলাম রঞ্জু  এবং পোগলদিঘা ইউনিয়ন যুবদল এর সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোঃ আফজাল হোসেন অংকন এর যৌথ সঞ্চালনায়  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, জামালপুর জেলা বিএনপির সভাপতি, সরিষাবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ফরিদুল কবির তালুকদার শামীম

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ, সরিষাবাড়ী পৌর বিএনপি সভাপতি ও উপজেলা যুবদলের আহবায়ক, সাবেক পৌর মেয়র এ কে এম ফয়জুল কবির তালুকদার শাহীন

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ চাঁন মিয়া, আব্দুল আউয়াল, শ্রম বিষয়ক সম্পাদক মোরশেদ আলম তালুকদার, সহ সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান লিটন, শ্রমিকদল উপদেষ্টা গোরাকেশ শাহা ভজো, সহ সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ সাধারণ সম্পাদক মুকাত্তাদীর, যুবদল সভাপতি সাকিবুল হাসান সুমন ফকির, সাধারণ সম্পাদক জাহিদ হাসান ফরহাদ, যুবদল কর্মী মিল্টন, ভোলা, উজ্জ্বল, ছাত্রদল সভাপতি পিয়াস সরকার, সাধারণ সম্পাদক রাকিব সরকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুমন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি লিটন তালুকদার, সাধারণ সম্পাদক জাহিদ হাসান সোহাগ, শ্রমিকদল সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক আকরাম হোসেন, কৃষক দলের আহ্বায়ক  মোশারফ হোসেন, সদস্য সচিব রাশেদুল ইসলাম, যমুনা সারকারখানা শ্রমিকদলের সভাপতি মোঃ শফিকুল ইসলাম, সিবিএ নেতা মনিরুজ্জামান মাছুম, আবুল কালাম আজাদ, ফিরোজ আলম সোহাগ, লাবন তালুকদার, আতিকুর রহমান আতিক প্রমুখ।

সভায় বক্তারা বলেন, “তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে।”

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জ উপজেলা “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা 

মাদারগঞ্জে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান  পরীক্ষায় অংশ নিলেন ৩১৭১ জন পরীক্ষার্থী

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

১০

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১১

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১২

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১৩

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৪

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১৫

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১৬

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৭

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৮

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

১৯

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

২০