কর্তৃপক্ষের স্বেচ্ছাচারিতায় বিদ্যালয়ের মাঠে স্যানিটারি ব্যবসা - Channel 11
মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ, জামালপুর।
৫ নভেম্বর ২০২৫, ৪:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কর্তৃপক্ষের স্বেচ্ছাচারিতায় বিদ্যালয়ের মাঠে স্যানিটারি ব্যবসা

জামালপুরের  মাদারগঞ্জের ইসলামাবাদ ওয়াসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠ পূর্বে দখল করে এবং পরে ভাড়ায় চলছে স্যানাটারী ব্যবসা।

বুধবার বেলা ৩ টায় সরেজমিনে গিয়ে দেখা যায় বিদ্যালয় মাঠের দক্ষিণের পশ্চিম প্রান্তে টিনসেড ঘর সেখানে একটি সাইনবোর্ড রয়েছে মেসার্স আলমগীর এন্টারপ্রাইজ নামে।  ঘরটির চারপাশ দিয়ে ছড়িয়ে রয়েছে স্যানেটারী মালামাল, দেখলে মনে হয় যেন ব্যবসা প্রতিষ্ঠানের স্থায়ী জায়গা, স্কুলের মাঠ নয় ।

স্থানীয় সূত্রে জানা গেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের কোন তোয়াক্কা না করে কয়েক বছর যাবৎ স্কুল মাঠে  স্যানেটারী ব্যবসা চালিয়ে আসছে মেসার্স আলমগীর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আলমগীর কবির।

ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের সময় থেকে রেজুলেশনের মাধ্যমে  ১৫শ টাকা ভাড়ায় ব্যবসা চালিয়ে আসছিল। আলমগীর গুনারীতলা ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য হওয়ার সুবাদে সভাপতির কাছ থেকে বাগিয়ে নেয় স্কুল মাঠের একাংশ। আওয়ামী সরকার পতনের পর বিষয়টি স্থানীয় ব্যক্তিবর্গের নজরে আসলে টনক নড়ে স্কুল কর্তৃপক্ষের।

অভিযুক্ত মেসার্স আলমগীর এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী  আলমগীর কবির বলেন বিগত কমিটি আমাকে ৩ বছরের চুক্তিতে ভাড়া দিয়েছে। জায়গা ছাড়ার জন্য দুই বার নোটিশ দেয় স্কুল কর্তৃপক্ষ। আমি যদি আবার সময় বাড়িয়ে নিতে পারি তাহলে নেবো।

ওই বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী হাসান মুর্তুজা ও নবির হোসেন জানায় স্কুল মাঠে আমরা খেলতে গিয়ে স্যানেটারী সামগ্রী দিয়ে ব্যাথা পায়,দৌড়ে বল নিতে গিয়ে আঘাত পাই।

এ ব্যাপারে ইসলামাবাদ ওয়াছিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম বলেন, বিগত ম্যানেজিং কমিটির রেজুলেশন মোতাবেক তাকে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে ভাড়া দেওয়া হয়  মাসিক ১৫ শত টাকার  বিনিময়ে বিদ্যালয় তহবিল বৃদ্ধির জন্য। যার চুক্তিতে থাকে বিদ্যালয়ের প্রয়োজনে যে কোন সময় উক্ত জায়গায় ছেঁড়ে দিতে বাধ্য থাকিবে।

প্রেক্ষাপট পরিবর্তনের কারণে গণ্যমান্য ব্যক্তিবর্গ স্কুল মাঠ সম্পূর্ণ খালি করার জন্য অনুরোধ করেন।এই প্রেক্ষিতে আমি তাকে নোটিশ প্রদান করি জায়গায় ছেঁড়ে দেওয়ার জন্য। প্রথমে ৩০ সেপ্টেম্বর/২৪ পরবর্তী ২য় ধাপে ২৩ অক্টোবর/২৫ ইং তারিখের মধ্যে আলমগীর কে জায়গা ছাড়ার সময় বেঁধে দেয় স্কুল কর্তৃপক্ষ।

তদবিরের পরিপ্রেক্ষিতে আরো এক মাস সময় দেওয়া হয়।  আলমগীর  আবারো বিভিন্ন নেতৃবৃন্দ কাছে গিয়ে সুপারিশ করে কিছুদিন সময় নেয় । এডহক কমিটির মাধ্যমে সর্বশেষ ৩য় বারের মতো নোটিশ দেই এবং নির্দিষ্ট সময়ের মধ্যে  জায়গা ছেড়ে না দিলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সানোয়ার হোসেন বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠ শিক্ষার্থীর জন্যই উন্মুক্ত  অন্য কোন কাজে ব্যবহার করার সুযোগ নাই। যদি স্কুল কর্তৃপক্ষ এরকম কোন সিদ্ধান্ত নিয়ে থাকে সেটা অবশ্যই সঠিক হয়নি। এ ধরনের কোন অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জ উপজেলা “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা 

মাদারগঞ্জে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান  পরীক্ষায় অংশ নিলেন ৩১৭১ জন পরীক্ষার্থী

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

১০

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১১

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১২

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১৩

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৪

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১৫

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১৬

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৭

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৮

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

১৯

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

২০