৮৯ বোতল স্ক্যাফসহ মাদক কারবারি আশরাফুল আটক - Channel 11
আশীর্বাদ রহমান, বিশেষ প্রতিনিধি, কুড়িগ্রাম
৫ নভেম্বর ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

৮৯ বোতল স্ক্যাফসহ মাদক কারবারি আশরাফুল আটক

ধরলা ব্রিজের পূর্ব পাড়ে ভোরের নীরবতা ভেদ করে আসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস টিম। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, এই ব্রিজ দিয়েই শহরের দিকে প্রবেশ করবে মাদক। ভোর সাতটা পঁইতাল্লিশ মিনিটে টিমের নজরে পড়ে মোঃ আশরাফুল আলম বয়স ৪৫, নাগেশ্বরী উপজেলার পশ্চিম রামখানা মাস্টারপাড়া এলাকার নুর জামান আলীর ছেলে, সঙ্গে কালো ট্রাংক। মুহূর্তের মধ্যেই তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা

জনসম্মুখে ট্রাংক খুলে দেখা যায় ৮৯ বোতল স্ক্যাফ সিরাপ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবু নায়েম মোঃ নুরন্নবী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের টিম ভোর থেকেই ব্রিজে অবস্থান নিয়েছিল। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে তারা আশরাফুল আলমকে মাদকসহ আটক করতে সক্ষম হয়।

স্থানীয় পান ব্যবসায়ী রাজু আহমেদ বলেন, সকালবেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিম একজনকে আটক করেছে। তিনি জানান, এই ধরনের অভিযান শহরে মাদক নিয়ন্ত্রণে সহায়ক হবে। ধরলা পাড়ে শারীরিক ব্যায়াম করতে আসা আকসাদুল মুমিন বলেন, ভোরে তিনি ঘটনাস্থল দেখেছেন এবং মাদকদ্রব্যসহ একজনকে আটক করতে দেখেছেন। তিনি বলেন, এই ধরনের অভিযান যুব সমাজকে সচেতন করতে সাহায্য করবে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, তাদের অভিযান ধারাবাহিকভাবে চলমান রয়েছে। গুরুত্বপূর্ণ এলাকা ও সড়কে অভিযান অব্যাহত আছে। তিনি বলেন, সবাই মিলে মাদককে না বলুন এবং তথ্য দিয়ে সহযোগিতা করুন। তিনি আরও জানান, গ্রেফতারকৃত আশরাফুল আলমকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় প্রেরণ করা হয়েছে।

ভোরের এই অভিযান শুধু একজন মাদক ব্যবসায়ী আটক করাই নয়, বরং একটি বার্তা দেয়—মাদক আর কেউ লুকিয়ে শহরে প্রবেশ করাতে পারবে না। নদীর ধারে ভোরের কুয়াশায় স্পষ্ট হয়ে উঠে সত্যি বার্তা—“মাদক নয়, সচেতনতা হোক শহরের পরিচয়।”

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জ উপজেলা “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা 

মাদারগঞ্জে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান  পরীক্ষায় অংশ নিলেন ৩১৭১ জন পরীক্ষার্থী

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

১০

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১১

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১২

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১৩

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৪

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১৫

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১৬

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৭

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৮

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

১৯

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

২০