গাইবান্ধায়"জনগণের কথা"শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত - Channel 11
admin
১৯ জুন ২০২৫, ১০:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গাইবান্ধায়”জনগণের কথা”শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

জনগণের কথা”শীর্ষক মতবিনিময় সভায় উপস্থিত অতিথিবৃন্দ। ছবিঃ চ্যানেল ১১ নিউজ

গাইবান্ধা জেলা তথ্য অফিসের আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় “জনগণের কথা”শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৯ জুন সকালে গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়ন পরিষদ চত্বরে জেলা তথ্য অফিস গাইবান্ধা’র আয়োজনে এ সভায় অংশ নেয় ইউনিয়নের সকল শ্রেণি-পেশার মানুষ। এ সময় তারা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আল হাসানের সভাপতিত্বে এবং তথ্য অফিসার ইশতিয়াক আহমেদ আবীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপপরিচালক একেএম হেদায়েতুল ইসলাম ,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারজান সরকার, সমাজসেবা অফিসার নাসির উদ্দিন শাহ, যুব উন্নয়ন অফিসার সুজন মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হুদা, বল্লমঝাড় ইউপি চেয়ারম্যান জুলফিকারসহ আরও অনেকে।

“জনগণের কথা” এ মতবিনিময় সভায় সরকারি দপ্তরের সকল সুবিধা বিষয়ে মানুষকে অবগত করা,সচেতনতা বৃদ্ধি, হয়রানি বন্ধসহ বিভিন্ন বিষয়ের ওপর জনগণের মতামত নেয়া হয় এবং সে বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়।

জেলা তথ্য অফিসের এমন আয়োজনে সরকারি কর্মকর্তা ও সাধারণ মানুষের মাঝে মেলবন্ধনের সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন সচেতনমহল। তারা মনে করেন এমন সভা মাঝে মধ্যে আয়োজন করলে সমাজে অনিয়ম, দুর্নীতি, হয়রানি রোধকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহে অপপ্রচারের প্রতিবাদে মেয়র প্রার্থী নুরল আলম সিদ্দিকীর সংবাদ সম্মেলন

মাদারগঞ্জ উপজেলা “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা 

মাদারগঞ্জে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান  পরীক্ষায় অংশ নিলেন ৩১৭১ জন পরীক্ষার্থী

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

১০

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

১১

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১২

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১৩

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১৪

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৫

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১৬

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১৭

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৮

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৯

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

২০