সাঁতার না জেনেও নদীতে গোসল! ৪ মৃতদেহ উদ্ধার করলো ডুবুরীদল, নিখোঁজ-১ - Channel 11
মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ, জামালপুর।
১ নভেম্বর ২০২৫, ৩:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাঁতার না জেনেও নদীতে গোসল! ৪ মৃতদেহ উদ্ধার করলো ডুবুরীদল, নিখোঁজ-১

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৭ নং সিধুলী ইউনিয়নের চরভাটিয়ান গ্রামের আনার সরকার বাড়ীঘাট এলাকায় ঝিনাই নদীতে গোসল করতে নেমে পাঁচ শিশুর নিখোঁজ হওয়ার ঘটনায় ১ম দিনে তিনজন এবং ২য় দিনে (১লা নভেম্বর) ১জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, এখনো এক শিশু নিখোঁজ। 

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল ৪ ঘটিকার সময় মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধার কাজে স্থানীয় গ্রামবাসী ও শ্যামগঞ্জ কালিবাড়ি তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা সহায়তা করছেন।

নিহতদের মধ্যে রয়েছে, কালিবাডি প্রি ক্যাডেটের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মরিয়ম উরফে পলি আক্তার (১২) , প্রথম শ্রেণির শিক্ষার্থী আবু হাসান (৭), চর ভাটিয়ানি এলাকার দুদু মিয়ার সন্তান মরিয়ম ও আবু হাসান। সরিষাবাড়ি উপজেলার বাউসী এলাকার নূর ইসলামের মেয়ে নরিন (৮)। আজাদের মেয়ে কুলসুম (৯) ।

স্থানীয়রা জানান, বিকেলে ৬ জন শিশু একসাথে নদীতে গোসল করতে যায় । একজন নদীর তীরে দাঁড়িয়ে থাকে অন্য ৫ জন গোসলে নামে কিছুক্ষণ পর তারা পানিতে ডুবে যায়। তীরে থাকা শিশু তাদের ডুবে যাওয়া দেখে দৌড়ে বাড়ীতে গিয়ে খবর দেয় এবং পরে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে।

স্থানীয় লোকজনের সাথে কথা বললে জানা যায়। নদীঘাট থেকে কিছুটা দূরের গ্রামের ছয়টি শিশু নিজেদের ইচ্ছায় নদীতে গোসল করতে আসে। এই শিশু গুলো পূর্বে নদীতে গোসল করতে অভ্যস্ত ছিলনা।

জামালপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার মোঃ রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, শুক্রবার বিকাল ৪ টার সময় ৭ নং সিধুলি ইউনিয়নে ভাটিয়ানি গ্রামে ঝিনাই নদীতে এই দুর্ঘটনা ঘটে, এখানে ছয়টি শিশু পানিতে পড়ে যায়
একটি শিশু নিজেই পানি থেকে উঠে আসে। পাঁচটি শিশু নিখোঁজ হয়। আমরা খবর পেয়ে দ্রুত সময়ে এসে বিকাল পাঁচটা দশ মিনিট থেকে উদ্ধার অভিযান আরম্ভ করি, আমরা প্রথমে পাঁচটা ৪৩ মিনিটে দুটি মৃতদেহ উদ্ধার করি এবং পরবর্তীতে আরো একজনের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হই।

শুক্রবার রাত হয়ে যাওয়ায় উদ্ধার কার্যক্রম স্থগিত করে ডুবিরী দল এবং শনিবার সকাল থেকে উদ্ধার অভিযান চালিয়ে কুলসুম(৮) নামে আরেকজন শিশুর লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের টিম। এ নিয়ে নিহতের সংখ্যা দাড়ায় ৪ জন। এ ঘটনায় বৈশাখী (৯) নামে এক জন এখানো নিখোঁজ রয়েছে।

এই ঘটনায় নিহতের পরিবার সহ এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জ উপজেলা “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা 

মাদারগঞ্জে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান  পরীক্ষায় অংশ নিলেন ৩১৭১ জন পরীক্ষার্থী

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

১০

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১১

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১২

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১৩

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৪

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১৫

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১৬

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৭

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৮

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

১৯

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

২০