মেলান্দহে মধ্যবয়সী প্রতিবন্ধী নারীর মৃতদেহ উদ্ধার - Channel 11
মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০২৫, ১২:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেলান্দহে মধ্যবয়সী প্রতিবন্ধী নারীর মৃতদেহ উদ্ধার

জামালপুরের মেলান্দহে বেবী আক্তার (৪৭) নামে একজন মধ্যবয়সী মানসিক প্রতিবন্ধী নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে কুলিয়া ইউনিয়নের দাউদপুর এলাকার এক কলা বাগান থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত বেবী আক্তার একই ইউনিয়নের কাঙ্গালকুর্শা গ্রামের সুজাউদ্দৌলার মেয়ে।

নিহতের ভাই লিটন মিয়া জানান, গতকাল সোমবার রাত থেকে আমার প্রতিবন্ধী বোন বেবিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ মঙ্গলবার দুপুরের দিকে একটি কলার বাগানে লাশ পড়ে থাকার খবর পাই। আমরা সেখানে গিয়ে দেখতে পাই আমার বোনের পরনে কাপড় ছিল না। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে মেলান্দহ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। তিনি আরও জানান, তার কোন শত্রু ছিল না। কিন্তু কিছুদিন আগে ডিগ্রিরচর গ্রামের নূরুল ইসলাম রাতের অন্ধকারে আমার বোনকে ধর্ষণের উদ্দেশ্যে অপহরণের চেষ্টা করে। এ সময় সে হাতেনাতে ধরা পড়ে এবং পরে তাকে পুলিশের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণ করা যায়, তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। মৃত্যুর কারণ জানতে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে প্রেরণ করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো জানান, ওই নারীকে কিছুদিন আগে ধর্ষণচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় একজন আসামী কারাগারে আছে। নিহতের গলায় কালচে দাগ রয়েছে।

 

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১০

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১১

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১২

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১৩

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১৪

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৫

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৬

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

১৭

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

১৮

সাংগ্রাইয়ের রঙে খাগড়াছড়ি, ঐতিহ্যবাহী খেলাধুলা ও মারমা সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনা

১৯

রূপগঞ্জে কবরস্থান পরিচ্ছন্নতায় যুবকদের দৃষ্টান্ত

২০