সপ্তাহব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী আড়াই ঘন্টায় ফাঁকা! দর্শনার্থীদের হাস্যরসের ঝড় - Channel 11
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২৫, ১২:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সপ্তাহব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী আড়াই ঘন্টায় ফাঁকা! দর্শনার্থীদের হাস্যরসের ঝড়

দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার, ২৬ নভেম্বর থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫। তবে উদ্বোধনের মাত্র আড়াই ঘন্টার মধ্যেই ইসলামপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর চত্বরে সাজানো পুরো প্রদর্শনী মাঠ ফাঁকা হয়ে যায়। এতে অনুষ্ঠানজুড়ে যে উৎসবের আমেজ তৈরি হয়েছিল, তা মুহূর্তেই মিলিয়ে যায়।

দৃষ্টিনন্দন প্যান্ডেল, সারিবদ্ধ স্টল, মূল স্টেজ—সব মিলিয়ে সপ্তাহব্যাপী প্রদর্শনীকে কেন্দ্র করে ছিল প্রাণবন্ত আয়োজন। কিন্তু অতিথিরা চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই একে একে স্টলগুলো ফাঁকা হতে শুরু করে। আড়াই ঘন্টার মধ্যেই পুরো মাঠ ফাঁকা হয়ে যাওয়ায় বিষয়টি স্থানীয়দের মধ্যে হাস্যরস ও কৌতুকপূর্ণ আলোচনার জন্ম দিয়েছে।

অনেকে মজা করে বলেন,“মেলা তো সপ্তাহ জুড়েই হওয়ার কথা, কিন্তু এ যেন এক হীরক কর্মকর্তার ক্যালমা—চোখের পলকে শেষ!

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল আলীম জানান “সপ্তাহব্যাপী প্রদর্শনীর কার্যক্রম চলবে। উদ্বোধনী পর্ব শেষে সবাই স্টল ছেড়ে গেলে প্রদর্শনী অস্থায়ীভাবে ফাঁকা দেখাচ্ছিল।”

উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজন এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর সহযোগিতায় সপ্তাহব্যাপী এই প্রদর্শনী অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও স্বল্পসময়ের মধ্যেই স্টলশূন্য হয়ে পড়া সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন ও আলোচনা সৃষ্টি করেছে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান  পরীক্ষায় অংশ নিলেন ৩১৭১ জন পরীক্ষার্থী

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১০

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১১

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১২

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৩

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১৪

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১৫

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৬

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৭

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

১৮

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

১৯

সাংগ্রাইয়ের রঙে খাগড়াছড়ি, ঐতিহ্যবাহী খেলাধুলা ও মারমা সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনা

২০