মেলান্দহে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী শুরু - Channel 11
মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২৫, ১১:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মেলান্দহে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী শুরু

“দেশীয় জাত উন্নত প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যে জামালপুরের মেলান্দহে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ শুরু হয়েছে।

এ উপলক্ষে বুধবার (২৬ নভেম্বর) সকালে প্রাণি সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল উপজেলা পরিষদ মুক্তমঞ্চ প্রাঙ্গনে এক আলোচনা সভার আয়োজন করে। এর আগে, আয়োজনের অংশ হিসেবে একটি রেলিও করেন তাঁরা।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুকুমার চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, নির্বাহী কর্মকর্তা এস এম আলমগীর।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহসান হাবিব, মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) স্নেহাশীষ রায়, সাংবাদিক সাকিব আল হাসান নাহিদ, হাঁস খামারী আব্দুল্লাহ আল মাসুদ, ডেইরি খামারী শামীমা খাতুন প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আলমগীর বলেন, আমাদের উপজেলার প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করতে খামারি, কৃষক ও উদ্যোক্তাদের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুধ, ডিম, মাংস উৎপাদন বৃদ্ধির পাশাপাশি রোগ নিয়ন্ত্রণ, উন্নত জাতের প্রযুক্তি ব্যবহার এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করা এখন সময়ের দাবি। এই প্রদর্শনী আমাদের খামারিদের সাফল্য, উদ্ভাবনী উদ্যোগ এবং অভিজ্ঞতা আদান–প্রদানের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম তৈরি করেছে। তিনি আরো বলেন, আধুনিক প্রশিক্ষণ ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার মাধ্যমে প্রাণিসম্পদ খাত আরও দূর এগিয়ে যাবে। উপজেলা প্রশাসন সবসময় খামারিদের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। আজকের আয়োজন আমাদের সবাইকে উদ্বুদ্ধ করবে, আরো উন্নত, টেকসই ও অর্থনৈতিকভাবে সম্ভাবনাময় প্রাণিসম্পদ খাত গড়ে তুলতে।

আলোচনা সভা শেষে, অতিথিবৃন্দ প্রাণি সম্পদ প্রদর্শনীর স্টলগুলো ঘুরে দেখেন। প্রদর্শনীতে দেশি বিদেশি উন্নত জাতের ষাঁড়, গাভী, বাছুর, হাঁস মুরগি, কবুতর, দেশী বিদেশি ছাগল নিয়ে আসে খামারি ও কৃষকরা।

প্রদর্শনীতে প্রায় ৩০টির মতো স্টল বরাদ্দ দেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুকুমার চন্দ্র দাস।

প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন গ্রামের কৃষক,খামারি, সাংবাদিক, সরকারী বেসরকারী কর্মকর্তা কর্মচারীসহ প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান  পরীক্ষায় অংশ নিলেন ৩১৭১ জন পরীক্ষার্থী

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১০

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১১

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১২

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৩

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১৪

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১৫

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৬

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৭

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

১৮

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

১৯

সাংগ্রাইয়ের রঙে খাগড়াছড়ি, ঐতিহ্যবাহী খেলাধুলা ও মারমা সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনা

২০