চুড়ান্ত মনোনয়ন দিলে জামালপুর ৩ আসনটি বেগম জিয়া ও তারেক রহমান কে উপহার দিতে চান ঃ লাঞ্জু - Channel 11
মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ, জামালপুর।
২৬ নভেম্বর ২০২৫, ১:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চুড়ান্ত মনোনয়ন দিলে জামালপুর ৩ আসনটি বেগম জিয়া ও তারেক রহমান কে উপহার দিতে চান ঃ লাঞ্জু

বিএনপি দল থেকে আমাকে চূড়ান্ত নমিনেশন দিলে জামালপুর-৩  আসনে জনগণের ভোটে বিজয়ী হয়ে দেশনেত্রী বেগম  খালেদা জিয়া ও ভাইস চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমানকে উপহার দেবো প্রধান অতিথির বক্তব্যে মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক দুইবারের সাধারণ সম্পাদক ও সভাপতি মোহাম্মদ ফায়েজুল ইসলাম লাঞ্জু এ কথা বলেন ।

তিনি বলেন গত ২৫ তারিখে আমি যখন ঢাকা থেকে মাদারগঞ্জে আসি ৩ হাজারের ও অধিক কর্মীসমর্থক মোটরসাইকেল বহর নিয়ে আমাকে রিসিভ করে নিয়ে আসে। মেলান্দহ-মাদারগঞ্জের মানুষ আমাকে আদর করে ভালোবাসে স্নেহ করে।  আগামী নির্বাচনে দল যদি আমাকে চূড়ান্ত নমিনেশন দেয় ‘আর  আপনারা যদি আমাকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করেন এই মেলান্দহ-মাদারগঞ্জে কোন চাঁদাবাজি সন্ত্রাসীর জায়গা হবে না।

মেলান্দহ-মাদারগঞ্জে উন্নয়ন হবে আমি কথা দিচ্ছি এবং আমি দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে শান্তি শৃঙ্খলা বজায় রেখে সবাইকে  শান্তিতে থাকার ব্যবস্থা করবো।  আজকে মেলান্দহ মাদারগঞ্জে অন্যায় ভাবে মানুষদের গ্রেফতার করা হচ্ছে। সন্ত্রাসীদের গ্রেফতার করুন,  অন্যায়ভাবে সাধারণ নিরিহ মানুষদের যেন কোন হয়রানি বা  গ্রেফতার করা না হয় প্রশাসনকে আমি আহবান জানাবো।

মঙ্গলবার বিকালে বালিজুড়ী বাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে  বিশাল সমাবেশে জামালপুর-৩ আসনে বিএনপির চূড়ান্ত  মনোনয়নের দাবীতে তিনি এসব কথা বলেন।

সভাপতিত্ব করেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সালেহীন সবুজ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিঃ হাবলুল গাজী বেলাল ও পৌর  বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সিজার, গুনারীতলা ইউনিয়ন বিএনপির সহ সভাপতি গণি মেম্বার, উপজেলা যুবদলের সদস্য শহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জান্নাতুল ইসলাম জনি মেলান্দহের নেতৃবৃন্দ এবং মাদারগঞ্জের দলীয় নেতৃবৃন্দ। সমাবেশ  সঞ্চালনা করেন মাদারগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান টুটুল।

পরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় দোয়া করা হয়।

এ সময় মাদারগঞ্জ,মেলান্দহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং হাজারো কর্মী সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান  পরীক্ষায় অংশ নিলেন ৩১৭১ জন পরীক্ষার্থী

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১০

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১১

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১২

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৩

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১৪

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১৫

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৬

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৭

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

১৮

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

১৯

সাংগ্রাইয়ের রঙে খাগড়াছড়ি, ঐতিহ্যবাহী খেলাধুলা ও মারমা সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনা

২০