বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও জমির দখল পাচ্ছেন না এমদাদুল, নূরমোহাম্মদ গংদের বিরুদ্ধে অভিযোগ - Channel 11
আশীর্বাদ রহমান, বিশেষ প্রতিনিধি, কুড়িগ্রাম
৬ নভেম্বর ২০২৫, ৩:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও জমির দখল পাচ্ছেন না এমদাদুল, নূরমোহাম্মদ গংদের বিরুদ্ধে অভিযোগ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের অচিনগাছ জয়দেব হায়াৎ গ্রামের এক জমি নিয়ে চলছে দীর্ঘদিনের বিরোধ। স্থানীয় বাসিন্দা এমদাদুল হক অভিযোগ করেছেন, বৈধ দলিল ও আদালতের রায় থাকা সত্ত্বেও তিনি নিজের ৩২ শতাংশ জমির দখল পাচ্ছেন না।

এমদাদুল হক জানান, প্রায় ৬২ বছর আগে তিনি নূর ইসলাম ও আবুল হোসেনের নিকট থেকে জমিটি ক্রয় করেন এবং সেই থেকে নিয়মিতভাবে পুকুরে মাছ চাষসহ জমিটি ভোগদখল করে আসছেন। কিন্তু তিন বছর আগে একই গ্রামের নূর মোহাম্মদ গংরা জোরপূর্বক জমিটি দখল করে নেয়।

বাদী এমদাদুল হক এ ঘটনায় আদালতে মামলা দায়ের করলে কুড়িগ্রাম জেলা ম্যাজিস্ট্রেট কোর্ট তাঁর পক্ষে রায় দেন। পরবর্তীতে বিবাদী পক্ষ নূর মোহাম্মদ গংরা আপিল করলেও আদালত পুনরায় এমদাদুল হকের পক্ষে রায় প্রদান করেন।
তবুও আদালতের রায় ও বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও নূর মোহাম্মদ গংরা জমি ছাড়ছে না বলে অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দা মোস্তাক, আবুল কাসেম ও সফিকুল ইসলাম বলেন, এমদাদুল হকের হাতে দলিল ও আদালতের রায় থাকা সত্ত্বেও জমি দখল দিচ্ছে না নূর মোহাম্মদ গংরা—এটা খুবই দুঃখজনক ও অন্যায়।

এমদাদুল হক ও তাঁর পরিবার জানান, “আমরা গরিব মানুষ, আইনের প্রতি শ্রদ্ধাশীল। তবুও আমাদের বৈধ জমি দখল করছে প্রভাবশালী মহল। আমরা ন্যায়বিচার চাই এবং দেশের সচেতন সমাজের প্রতি অনুরোধ জানাই, যেন এই অন্যায়ের প্রতিকার হয়।”

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও আইনগত ব্যবস্থা প্রত্যাশা করছে ভুক্তভোগী পরিবারটি।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জ উপজেলা “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা 

মাদারগঞ্জে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান  পরীক্ষায় অংশ নিলেন ৩১৭১ জন পরীক্ষার্থী

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

১০

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১১

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১২

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১৩

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৪

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১৫

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১৬

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৭

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৮

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

১৯

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

২০