মহালছড়িতে মধ্যরাতে আগুনে পুড়ে গেছে প্রায় ২৩ টি দোকান - Channel 11
উত্তম চাকমা, মহালছড়ি, খাগড়াছড়ি
৫ নভেম্বর ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মহালছড়িতে মধ্যরাতে আগুনে পুড়ে গেছে প্রায় ২৩ টি দোকান

খাগড়াছড়ির মহালছড়ি বাজারে আগুনে পুড়ে গেছে প্রায় ২৩টি দোকান। ৪ নভেম্বর (মঙ্গলবার) দিবাগত রাতে আকাশে বৃষ্টি নামার আগে বাতাসের গতি এবং বজ্রপাত এত বেশি ছিল যে সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। রাত ১২টার দিকে বজ্রপাতের শব্দের পরপরই বাজারের একটি দোকানে আগুন দেখা যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে। এসময় ভারী বৃষ্টির কারণে আগুন দ্রুত ছড়িয়ে না পড়তে পারেনি।

আগুন লাগার পর দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করে সেনাবাহিনী, সাথে যোগ দেয় স্থানীয়রাও। প্রায় এক ঘন্টা পর ২৫ কিলোমিটার দুরে খাগড়াছড়ি জেলা সদর থেকে ফায়ার সার্ভিসের টিম এসে আগুন নেভানোর কাজে যোগ দিলে আজ সকাল ভোর ৫টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রায়হান, মহালছড়ি জোন, জেলা পরিষদ সদস্যসহ বিভিন্ন দলীয় নেত্রীবৃন্দ। তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলেন।

স্থানীয় সাংবাদিক কাওসারুল ইসলাম বলেন, মহালছড়িতে ফায়ার সার্ভিস স্টেশন নেই। মহালছড়িতে আগুন লাগলে ২৪ কিলো মিটার দূরের খাগড়াছড়ি সদর থেকে ফায়ার সার্ভিস আগুন নেভাতে আসে। ততক্ষণে সব শেষ হয়ে যায়। ফায়ার সার্ভিস থাকলে হয়তো ক্ষয়- ক্ষতির পরিমান টা কম হতো। তিনিসহ উপস্থিত স্থানীয়রা মহালছড়ি উপজেলায় দ্রুত ফায়ার সার্ভিসের স্টেশন করার জন্য দাবি জানান।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জ উপজেলা “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা 

মাদারগঞ্জে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান  পরীক্ষায় অংশ নিলেন ৩১৭১ জন পরীক্ষার্থী

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

১০

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১১

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১২

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১৩

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৪

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১৫

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১৬

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৭

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৮

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

১৯

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

২০