শেরপুরের ১,২,৩ আসনে মনোনয়ন পেলেন যারা - Channel 11
তৌহিদুর রহমান, ঝিনাইগাতী, শেরপুর
৪ নভেম্বর ২০২৫, ১০:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শেরপুরের ১,২,৩ আসনে মনোনয়ন পেলেন যারা

শেরপুর জেলার তিনটি সংসদীয় আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাম ঘোষণা করেন।

শেরপুর-১ (সদর) আসনে ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) মাহমুদুল হক রুবেল। তারা তিনজনই ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে অংশগ্রহণ করেছিলেন। এরমধ্যে প্রিয়াংকা ২০১৮ সালের দেশের সর্বকনিষ্ঠ প্রার্থী ছিলেন। আর ফাহিম চৌধুরী প্রয়াত সাবেক হুইপ জাহেদ আলী চৌধুরীর ছেলে এবং রুবেল সাবেক সংসদ সদস্য প্রয়াত ডা. সিরাজুল হকের ছেলে।
এদিকে, দলীয় মনোনয়ন পাওয়ায় এসব প্রার্থীর কর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিসহ অভিনন্দন জানিয়ে পোস্ট করছেন নেতাকর্মীরা।

শেরপুর-১ আসনের বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা বলেন, আমাকে মনোনীত করায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দেশমাতা বেগম খালেদা জিয়া ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ হাই কমান্ডের প্রতি কৃতজ্ঞ। আমি সবাইকে নিয়ে শেরপুরের উন্নয়নে কাজ করে যেতে চাই। বিভেদ নয় ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রতীককে বিজয়ী করতে সবার সহযোগিতা চাই।

শেরপুর-২ আসনের বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী বলেন, আমার বাবা মা এবং জনগণের দোয়া কবুল হয়েছে, এজন্য আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের হাই কমান্ডের প্রতি আমি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই। আমরা আগামীতে যাতে এই নকলা-নালিতাবাড়ী আসনে উন্নয়নমূলক কাজ করতে পারি সেজন্য সবার দোয়া এবং সহযোগিতা চাই।

শেরপুর-৩ আসনের বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল বলেন, বিগত ১৭বছর দলের নেতাকর্মীদের পাশে ছিলাম, তাই দল আমাকে মূল্যায়ন করেছেন। এজন্য আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ মনোনয়ন বোর্ডের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। একইসাথে যারা যারা মনোনয়ন চেয়েছিল ইতোমধ্যে আমি তাদের সাথে ফোনে কথা বলেছি এবং আমি তাদের সাথে দেখা করবো। আমরা সবাই মিলে শেরপুর-৩ আসনে কাজ করবো।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জ উপজেলা “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা 

মাদারগঞ্জে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান  পরীক্ষায় অংশ নিলেন ৩১৭১ জন পরীক্ষার্থী

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

১০

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১১

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১২

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১৩

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৪

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১৫

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১৬

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৭

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৮

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

১৯

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

২০