লালমোহনে আগুনে পুড়ে ছাই অটোরিকশা চালকের বসতঘর - Channel 11
মোঃ মুশফিক হাওলাদার, লালমোহন, ভোলা
৪ নভেম্বর ২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লালমোহনে আগুনে পুড়ে ছাই অটোরিকশা চালকের বসতঘর

ভোলার লালমোহন উপজেলায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে মো. ইউসুফ নামে এক অটোরিকশা চালকের বসতঘর। মঙ্গলবার সকালে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মফিজ উদ্দিন হাওলাদার বাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

অটোরিকশা চালক মো. ইউসুফ বলেন, প্রতিদিনের মতো আজও সকাল বেলা অটোরিকশা নিয়ে বের হই। হঠাৎ এলাকা থেকে ফোন করে জানানো হয় আমার বসতঘরে আগুন লেগেছে। খবর পেয়ে এসে দেখি সবকিছু পুড়ে গেছে। ঘরের ভেতর থাকা কোনো কিছুই রক্ষা করা যায়নি। স্ত্রী-সন্তানদের নিয়ে টিনশেড এই বসতঘরটিতেই থাকতাম।

গত এক বছর আগে ঘরটি নির্মাণ করেছি। আজ ঘরটি আগুনে পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। এতে আমার অন্তত ৬ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। অটোরিকশা চালিয়ে সামান্য করি। এই আয় দিয়ে কিভাবে নতুন করে আবার ঘরটি নির্মাণ করবো তা নিয়েই এখন চরম দুশ্চিন্তায় পড়েছি।

লালমোহন উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. খোরশেদ আলম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আধা ঘন্টার প্রচেষ্টায় আগুনে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি।

অপরদিকে খবর পেয়ে লালমোহন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অটোরিকশা চালকের বসতঘর পরিদর্শন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেজওয়ানুল হক ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পলাশ সমাদ্দার। তারা তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত অটোরিকশা চালককে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী প্রদান করেন।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জ উপজেলা “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা 

মাদারগঞ্জে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান  পরীক্ষায় অংশ নিলেন ৩১৭১ জন পরীক্ষার্থী

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

১০

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১১

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১২

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১৩

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৪

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১৫

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১৬

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৭

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৮

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

১৯

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

২০