মাদারগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণসহ নানান কর্মসূচি  - Channel 11
মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ, জামালপুর।
২ নভেম্বর ২০২৫, ১:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদারগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণসহ নানান কর্মসূচি 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ চলমান রয়েছে।

২নভেম্বর (রবিবার) দুপুরে উপজেলা যুবদলের উদ্যোগে মাদারগঞ্জ এ.এইচ.জেড সরকারি কলেজ ও এ.এম. পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অর্ধশতাধিক চারা রোপণ করা হয়। এর আগে চরপাকেরদহ ইউনিয়নের পাকরুল ও বালিজুড়ী ইউনিয়নের চর নাদাগাড়ী এলাকায় আরও ২৫০টি চারা রোপণ সম্পন্ন হয়।

বৃক্ষরোপন কার্যক্রম শুভ উদ্বোধন করেন মাদারগঞ্জ   উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মোখলেস।

এ সময়  চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া বিপ্লব তরফদার, পৌর বিএনপির সহ-সভাপতি মাজেদ মোল্লা, জেলা যুবদলের সদস্য আল আমিন তালুকদার, পৌর বিএনপির ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক লুৎফর রহমান খান, কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাজু মিয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষার্থীসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন যুবদল ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছাত্রদলের সাবেক সভাপতি মোখলেছুর রহমান মোখলেস বলেন জাতীয়তাবাদী যুবদল সবসময় জনগণের পাশে থেকেছে, ভবিষ্যতেও থাকবে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০ দিনব্যাপী বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

তিনি আরো বলেন এ কর্মসূচির অংশ হিসেবে দুই হাজার বৃক্ষরোপণ, ক্যান্সার ও দুর্ঘটনায় আহতদের আর্থিক সহায়তা, ফ্রি মেডিকেল ক্যাম্প ও চোখের অপারেশন, মাছের পোনা অবমুক্তকরণ, পরিচ্ছন্নতা অভিযান এবং খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জ উপজেলা “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা 

মাদারগঞ্জে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান  পরীক্ষায় অংশ নিলেন ৩১৭১ জন পরীক্ষার্থী

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

১০

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১১

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১২

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১৩

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৪

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১৫

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১৬

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৭

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৮

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

১৯

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

২০