বিএনপি-বিজেপি সংঘর্ষে উদ্বেগ প্রকাশ করলেন প্রফেসর এ এম এম কামাল উদ্দিন - Channel 11
মোঃ মুশফিক হাওলাদার, লালমোহন, ভোলা
১ নভেম্বর ২০২৫, ৩:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি-বিজেপি সংঘর্ষে উদ্বেগ প্রকাশ করলেন প্রফেসর এ এম এম কামাল উদ্দিন

ভোলায় বিএনপি-বিজেপির সংঘর্ষে ভাঙচুর ও হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন পীর সাহেব চরমোনাই মনোনীত ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর এ এম এম কামাল উদ্দিন।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “এমন সহিংসতা কোনোভাবেই সুস্থ রাজনীতির অংশ হতে পারে না। এ ধরনের অরাজকতা জনজীবনকে বিপর্যস্ত করে, সমাজে বিভাজন সৃষ্টি করে এবং শান্তি ও উন্নয়নের পথকে বাধাগ্রস্ত করে।”

তিনি আরও বলেন, “রাজনীতি হলো সেবা ও ইবাদতের মহান ক্ষেত্র, যেখানে লক্ষ্য থাকবে মানুষের কল্যাণ, ন্যায় প্রতিষ্ঠা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন। কিন্তু দুঃখজনকভাবে, চব্বিশের গণঅভ্যুত্থানের পরেও রাজনীতি আজ প্রতিহিংসা ও ক্ষমতার লড়াইয়ের অঙ্গনে পরিণত হচ্ছে কিছু স্বার্থান্বেষী মহলের কারণে।

প্রফেসর কামাল উদ্দিন বলেন, “এই অনৈক্য ও সহিংসতার চক্র ভাঙতে হলে আমাদের ফিরতে হবে নীতিনিষ্ঠ, মানবিক ও জনকল্যাণমুখী রাজনীতির পথে।”

তিনি সংশ্লিষ্ট সকল পক্ষকে আহ্বান জানান— সহিংসতা ও ধ্বংসের রাজনীতি পরিহার করে আল্লাহভীতির সঙ্গে মানুষের সেবায় আত্মনিয়োগ করতে। বিবৃতির শেষে তিনি বলেন, “ভোলার জনগণের শান্তি, নিরাপত্তা ও উন্নয়নই হোক আমাদের সম্মিলিত অঙ্গীকার।”

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জ উপজেলা “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা 

মাদারগঞ্জে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান  পরীক্ষায় অংশ নিলেন ৩১৭১ জন পরীক্ষার্থী

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

১০

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১১

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১২

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১৩

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৪

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১৫

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১৬

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৭

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৮

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

১৯

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

২০