ডিবির পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক - Channel 11
সামস উদ্দিন রাজ, নরসিংদী
২৭ অক্টোবর ২০২৫, ১১:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ডিবির পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

ডিবির পৃথক অভিযানে ইয়াবাসহ আটক দুই মাদক কারবারি। ছবিঃ চ্যানেল ১১ নিউজ

নরসিংদীতে পৃথক অভিযানে বিপুল পরিমাণে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশ ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ তথ্যটি নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন, হবিগঞ্জের মাধবপুর থানাধীন দেবনগর গ্রামের মৃত জরিফ হোসেনের ছেলে সাদেকুল ইসলাম (৩৫) ও নরসিংদী পৌর শহরের পূর্ব দত্তপাড়া এলাকার হারিছুল হকের ছেলে রেজাউল করিম (৪৫)। এসময় সাদেকুল ইসলামের কাছ থেকে তিনশত পিস এবং রেজাউলের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিবির ওসি আবুল কায়েস জানান, সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং সমাজ থেকে মাদক নির্মূল করার লক্ষ্যে অস্ত্র, মাদক উদ্ধার এবং সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় রবিবার (২৬ অক্টোবর) সোয়া ৪ টায় উপপরিদর্শক জামিরুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বেলাব উপজেলার বারৈচা বাসষ্ট্যান্ড ঢাকা- সিলেট মহাসড়কের পাশে সিএনজি অটোরিকশা ওয়ার্কসপের সামনে থেকে সাদেকুল ইসলাম নামে এক মাদক কারবারিকে তিনশত পিস ইয়াবা ট্যাবলেট সহ হাতেনাতে আটক করতে সক্ষম হন।

তিনি আরও জানান, উপপরিদর্শক মোঃ ওবায়দুল্লাহর নেতৃত্বে ডিবির অপর আরেকটি দল একই দিনে পৌর শহরের দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে লাকী সুপার মার্কেটের সামনে থেকে রেজাউল নামে একব্যক্তিকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকেও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হন। পৃথক দুইটি অভিযানে মোট সাড়ে তিনশত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং এ বিষয়ে পৃথকভাবে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জ উপজেলা “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা 

মাদারগঞ্জে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান  পরীক্ষায় অংশ নিলেন ৩১৭১ জন পরীক্ষার্থী

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

১০

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১১

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১২

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১৩

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৪

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১৫

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১৬

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৭

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৮

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

১৯

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

২০