রাষ্ট্র পরিচালনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চেয়ে সৎ লোক আমরা পাই নি- মেজর হাফিজ উদ্দিন - Channel 11
admin
১৮ অক্টোবর ২০২৫, ২:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাষ্ট্র পরিচালনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চেয়ে সৎ লোক আমরা পাই নি- মেজর হাফিজ উদ্দিন

 

লালমোহন উপজেলার আলিয়া মাদরাসার শিক্ষক কর্মচারী আয়োজিত মতবিনিময় সভার খন্ডচিত্র। ছবিঃ চ্যানেল ১১ নিউজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী, ভোলা ৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেন, বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, এই দেশে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তার চেয়ে সৎ লোক আমরা পাই নি। পাঁচ বছর তিনি রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, মৃত্যুর পর দেখা গেল ব্যাংকে তার কোন টাকা নেই, একখন্ড জমি নেই। কোন ধরনের আত্মীয়করণ, স্বজনপ্রীতি তিনি করেন নি। তিনি আমাদের আদর্শ,তাকে অনুসরণ করেই আমরা রাজনীতি করি।

বিগত সরকারের আমলে অবর্ননীয় দুর্নীতি, অবিচার, অনিয়মকে আলোকপাত করে তিনি আরো বলেন, আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, লালমোহন তজুমদ্দিনে কোন দুর্নীতিবাজের স্থান হবে না। আপনারা আমার উপর আস্থা রাখতে পারেন।

শুক্রবার (১৭ অক্টোবর) সকালে লালমোহন উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে, কামিল মাদরাসা সংলগ্ন পৌর ঈদগাঁ ময়দানে লালমোহন উপজেলার আলিয়া মাদরাসার শিক্ষক কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামিয়াতুল মোদারের্ছীন লালমোহন উপজেলা শাখার সভাপতি ও লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মোশাররফ হোসাইন এর সভাপতিত্বে, জামিয়াতুল মোদারর্ছীন এর সিনিয়র সহসভাপতি মাওলানা হোসেন এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো.জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল, পৌর বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ ফরিদ উদ্দিন, শফিউল্লাহ হাওলাদার, ডাঃ রফিকুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটওয়ারী, জামিয়াতুল মোদারর্ছীনের সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম তালুকদার প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন মাদরাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহসুপার, সহকারী শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জ উপজেলা “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা 

মাদারগঞ্জে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান  পরীক্ষায় অংশ নিলেন ৩১৭১ জন পরীক্ষার্থী

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

১০

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১১

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১২

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১৩

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৪

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১৫

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১৬

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৭

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৮

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

১৯

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

২০