আমরা আর পরনির্ভর হতে চাই না, আমাদের স্বনির্ভর হতে হবে - ডঃ মুহাম্মদ ইউনুস - Channel 11
admin
১২ অক্টোবর ২০২৫, ৫:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আমরা আর পরনির্ভর হতে চাই না, আমাদের স্বনির্ভর হতে হবে – ডঃ মুহাম্মদ ইউনুস

এলডিসি হতে উত্তরণ” সংক্রান্ত জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় বক্তৃতা করতে গিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এক শক্তিশালী বার্তা দিয়েছেন —

“আমাদের কাছে এটা পরিষ্কার হতে হবে, আমরা আর পরনির্ভর হতে চাই না। আমাদের স্বনির্ভর হতে হবে। আমরা যেন নিজেরা দাঁড়াতে পারি, কোনো ধরনের দাসত্বে না পড়ি।”

তিনি বলেন, এখন যেহেতু আমরা বহু বিষয়ে পরনির্ভর, তাই যত দ্রুত সম্ভব সেই অবস্থার পরিবর্তন আনতে হবে। “এটা শুধু অর্থনীতির নয়, মানসিকতারও পরিবর্তন,” — বলেন ড. ইউনূস।

সভায় তিনি আত্মনির্ভরতার দর্শনকে “নতুন বাংলাদেশের আত্মা” হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, “নতুন বাংলাদেশ মানে হলো স্বনির্ভর বাংলাদেশ এমন একটি দেশ, যে নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারে, নিজের প্রয়োজনে নিজের শক্তি কাজে লাগায়।”

ড. ইউনূস বলেন “এই জাতির যথেষ্ট ক্ষমতা আছে নিজের পায়ে দাঁড়ানোর জন্য। তারুণ্যের সৃজনশীলতা, উদ্ভাবন ও পরিশ্রমই আমাদের সবচেয়ে বড় শক্তি। আত্মনির্ভর অর্থনীতি গড়ে তুলতে পারলে আমরা দাসত্ব থেকে মুক্তি পাব। এটা কঠিন হলেও এই লড়াইয়ের মধ্যেই আনন্দ আছে।”

সভায় তিনি বিভিন্ন উপদেষ্টা, ব্যবসায়ী ও নীতিনির্ধারকদের আহ্বান জানান – দেশের শ্রমবাজার, প্রযুক্তি ও শিল্পখাতকে নতুনভাবে সংগঠিত করতে হবে, যাতে বাংলাদেশ নিজের ভবিষ্যৎ নিজেই তৈরি করতে পারে।

তিনি স্পষ্ট বার্তা দেন “আমাদের ডেডলাইন যাই হোক না কেন, লক্ষ্য একটাই নিজের পায়ে দাঁড়ানো বাংলাদেশ।”

এই বক্তব্যে প্রতিধ্বনিত হয়েছে এক নতুন আশার সুর, নতুন বাংলাদেশ মানে আত্মনির্ভর বাংলাদেশ। যেখানে তরুণেরা হবে উন্নয়নের অগ্রদূত, উদ্ভাবন হবে অর্থনীতির চালিকা শক্তি, আর প্রতিটি নাগরিক বাঁচবে মর্যাদায়, কোনো দাসত্বে নয়।

 

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জ উপজেলা “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা 

মাদারগঞ্জে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান  পরীক্ষায় অংশ নিলেন ৩১৭১ জন পরীক্ষার্থী

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

১০

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১১

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১২

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১৩

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৪

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১৫

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১৬

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৭

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৮

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

১৯

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

২০