কোডিং শিখবে যমুনা চরের অবহেলিত শিক্ষার্থীরা - Channel 11
admin
৫ অক্টোবর ২০২৫, ২:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কোডিং শিখবে যমুনা চরের অবহেলিত শিক্ষার্থীরা

ড্রিমার্স একাডেমির প্রশিক্ষণের মাধ্যমে কোডিং শিখছে টাঙ্গাইলের দুর্গম যমুনা চর শুশুয়া গ্রামের শিশুরা। ছবিঃ চ্যানেল ১১ নিউজ
হিউম্যান কনসার্ন ইউএসএ’র অর্থায়নে এবং শিশুদের জন্য কোডিং ক্লাস পরিচালনাকারী প্রতিষ্ঠান ড্রিমার্স একাডেমির প্রশিক্ষণের মাধ্যমে টাঙ্গাইলের দুর্গম যমুনা চর শুশুয়া গ্রামের ১১-১৪ বছর বয়সী ২০ জন শিক্ষার্থীকে বছরব্যাপী কোডিং শিখানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
এ উপলক্ষে শুশুয়ায় একটি কম্পিউটার ল্যাব তৈরি করা হয়েছে, এখানে ১১টি ল্যাপটপ, প্রজেক্টর, আইপিএস, ইন্টারনেট সংযোগসহ বিভিন্ন যন্ত্রপাতি সরবরাহ করা হয়েছে। ড্রিমার্স একাডেমির প্রশিক্ষকরা অনলাইনে ক্লাস নেওয়ার ব্যবস্থা করেছেন।
এই উপলক্ষে রবিবার (৫ অক্টোবর) শুশুয়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সংলগ্ন উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভুঞাপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান সোহাগ, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, ড্রিমার্স একাডেমির চেয়ারম্যান দেলোয়ার হোসেন দিলশাদ, এবং শুশুয়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মোমিনুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, দুর্গম যমুনা চরে কোডিং শিখানোর এই প্রকল্প একটি বিশাল অগ্রগতি। এর মাধ্যমে যমুনা চরের অবহেলিত শিক্ষার্থীরা শহরের শিশুদের সঙ্গে প্রতিযোগিতা করে এগিয়ে যেতে পারবে।
হিউম্যান কনসার্ন ইউএসএ’র সিইও মাসুম মাহবুবুর রহমান বলেন, “কোডিং শেখার মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি হবে। শিক্ষার্থীরা মোবাইল ও কম্পিউটারের বিভিন্ন অ্যাপ্লিকেশন তৈরি করা শিখতে পারবে। এর মাধ্যমে তারা উন্নত জীবন গড়তে পারবে। ভবিষ্যতেও কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে চরের যুবকদের দক্ষ জনবল হিসেবে গড়ে তোলা হবে।”

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জ উপজেলা “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা 

মাদারগঞ্জে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান  পরীক্ষায় অংশ নিলেন ৩১৭১ জন পরীক্ষার্থী

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

১০

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১১

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১২

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১৩

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৪

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১৫

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১৬

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৭

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৮

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

১৯

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

২০