মাদারগঞ্জে জাকের পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে জনসভা ও র‍্যালী - Channel 11
admin
৪ অক্টোবর ২০২৫, ১:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদারগঞ্জে জাকের পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে জনসভা ও র‍্যালী

মাদারগঞ্জে জাকের পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে জনসভা ও র‍্যালীর খন্ডচিত্র। ছবিঃ চ্যানেল ১১ নিউজ

জামালপুরের মাদারগঞ্জে জাকের পার্টি’র জনসভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।  শনিবার বিকালে বালিজুড়ী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মাদারগঞ্জ জাকের পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে  জনসভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়।

জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাকের পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাকের পার্টি জামালপুর জেলা শাখার সভাপতি শাজাহান আলী, জাকের পার্টি জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ইউসুফ আলী সহ জেলা,উপজেলা জাকের পার্টি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

জনসভাটি মাদারগঞ্জ পৌর জাকের পার্টির সভাপতি মাসুদুর রহমান মাসুদ এর সভাপতিত্বে ও জামালপুর জেলা জাকের পার্টি ছাত্র ফ্রন্টের সভাপতি কাউসারুল আলম লালন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

বক্তারা (মেলান্দহ-মাদারগঞ্জ) জামালপুর-৩ আসনের জাকের পার্টির মনোনীত প্রার্থীকে গোলাপ ফুল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।

এ সময় জেলা,উপজেলা,পৌর জাকের পার্টি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন। জনসভা শেষে পবিত্র ফাতেহা পাঠসহ দোয়া করা হয়।

পরে জাকের পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্বে  বালিজুড়ী বাজারের প্রধান প্রধান সড়কে র‍্যালী করা হয়েছে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জ উপজেলা “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা 

মাদারগঞ্জে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান  পরীক্ষায় অংশ নিলেন ৩১৭১ জন পরীক্ষার্থী

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

১০

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১১

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১২

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১৩

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৪

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১৫

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১৬

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৭

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৮

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

১৯

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

২০