গ্রেপ্তার হলেন রাজিব বাস হেলপার, শিশু ধর্ষণের অভিযোগ - Channel 11
admin
৪ অক্টোবর ২০২৫, ১:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গ্রেপ্তার হলেন রাজিব বাস হেলপার, শিশু ধর্ষণের অভিযোগ

শিশু ধর্ষণের অভিযোগে পুলিশের হাতে আটক বাস হেলপার  জোতদার। ছবিঃ চ্যানেল ১১ নিউজ

এগারো বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে জোতদার নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে জামালপুর সদর থানার পুলিশ। গ্রেপ্তার জোতদার (৪০) জামালপুর সদর উপজেলার নুরুন্দি ব্যাপারীপাড়া এলাকার মৃত গোলাম মোস্তফার ছেলে।

শনিবার (৪ অক্টোবর) সকালে পৌর শহরের বাগেরহাট নিতাইবাবুর বয়লারের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলা সূত্রে জানা গেছে, জামালপুর টু ঢাকা যাতায়াতকারী বাসের হেলপার জোতদার গত ২৬সেপ্টেম্বর সকাল দশটার দিকে ভুক্তভোগী শিশুকে জামালপুর পৌর শহরের বাগেরহাটা এলাকার নিজ বাড়িতে একা পেয়ে খাবার কিনে দেয়ার কথা বলে ঘরে নিয়ে ধর্ষণ করে।

পরদিন সকালে শিশুর মা বাদী হয়ে জোতদারকে অভিযুক্ত করে জামালপুর সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক শাহিন আলম মামলার প্রাথমিক তদন্তে ধর্ষনের ঘটনার প্রাথমিক সত্যতা নিশ্চিত হয়ে আসামি জোতদারকে গ্রেপ্তারের চেষ্টা চালাতে থাকে। জোতদারের গ্রামের বাড়ি নরুন্দি হলেও কাজের জন্য সে শহরের বাগেরহাটাতে বোনের বাসায় থাকতো।অবশেষে শনিবার সকালে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মোঃ আতিক বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি শিশু ধর্ষণের অভিযোগে জোতদার নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জ উপজেলা “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা 

মাদারগঞ্জে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান  পরীক্ষায় অংশ নিলেন ৩১৭১ জন পরীক্ষার্থী

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

১০

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১১

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১২

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১৩

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৪

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১৫

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১৬

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৭

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৮

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

১৯

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

২০