মাদারগঞ্জে ফেসবুকে সংগৃহীত অর্থায়নে ফ্রি মেডিকেল ক্যাম্প ও হুইল চেয়ার বিতরণ - Channel 11
admin
২ অক্টোবর ২০২৫, ১:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদারগঞ্জে ফেসবুকে সংগৃহীত অর্থায়নে ফ্রি মেডিকেল ক্যাম্প ও হুইল চেয়ার বিতরণ

মাদারগঞ্জে ফেসবুকে সংগৃহীত অর্থায়নে ফ্রি মেডিকেল ক্যাম্প ও হুইল চেয়ার বিতরণ কর্মসূচির খন্ডচিত্র। ছবিঃ চ্যানেল ১১ নিউজ

জামালপুরের মাদারগঞ্জে  ফেসবুকের মাধ্যমে  সংগৃহীত  অর্থায়নে ফ্রি মেডিকেল ক্যাম্প  অনুষ্ঠিত হয়েছে। মাদারগঞ্জ উপজেলা  প্রশাসনের সার্বিক সহযোগিতায় বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলার ১নং চরপাকেরদহ ইউনিয়নের হাফিজিয়া মাদ্রাসা মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। 

একই সাথে বাংলা বাজার, তেঘরিয়া ও ঝাড়কাটা এলাকার ৩ জন অস্বচ্ছল প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।  হুইলচেয়ার বিতরণ এবং ফ্রি  মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন  উপজেলা নির্বাহী অফিসার নাদির শাহ।

এ সময় ১নং চরপাকের দহ ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ তৌফিকুল  ইসলাম খালেক, মানবিক কর্মী  আছিমুল ইসলাম মেহেদী, মাদারগঞ্জ  প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুর এর সাবেক উপদেষ্টা আলহাজ্ব মোঃ ফজলুল হক, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।

ফ্রি মেডিকেল ক্যাম্পে বেলা ১১ টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত প্রায় ৭শ রোগী দেখেন অভিজ্ঞ ডাঃ গণ।

মানবিককর্মী আছিমুল ইসলাম মেহেদী জানান মাদারগঞ্জের ১নং চরপাকেরদহ ইউনিয়ন নদীভাঙ্গন কবলিত চরাঞ্চল এলাকা হওয়ায় হিদাগাড়ী,পাকরুল,কাঠমা,কোয়ালিকান্দি ও তেঘরিয়া এলাকার দরিদ্র মানুষদের স্বাস্থ্য সেবা দেওয়ার লক্ষে ফেসবুকে সংগ্রহীত অর্থায়নে ফ্রি মেডিকেল ক্যাম্প ও অস্বচ্ছল  প্রতিবন্ধীদের মাঝে ৩ টি হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। সকলের সহযোগিতায় আমরা যেন মানবিক কাজে আরো সামনে এগিয়ে যেতে পারি এজন্য সকলের দোয়া কামনা করছি।

 

 

 

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জ উপজেলা “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা 

মাদারগঞ্জে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান  পরীক্ষায় অংশ নিলেন ৩১৭১ জন পরীক্ষার্থী

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

১০

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১১

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১২

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১৩

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৪

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১৫

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১৬

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৭

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৮

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

১৯

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

২০