মাদারগঞ্জে পূর্ব শত্রুতার জেরে অগ্নিকান্ডের অভিযোগ - ৩লাখ টাকার ক্ষয়ক্ষতি  - Channel 11
admin
১ অক্টোবর ২০২৫, ১:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদারগঞ্জে পূর্ব শত্রুতার জেরে অগ্নিকান্ডের অভিযোগ – ৩লাখ টাকার ক্ষয়ক্ষতি 

অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বাগলের গড় এলাকার চটকুর গোয়ালঘর। ছবিঃ চ্যানেল ১১ নিউজ

জামালপুরের মাদারগঞ্জে পূর্ব শত্রুতার জেরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।  এ ঘটনায় গোয়াল ঘরের গরু ও ছাগল অন্যান্য জিনিসপত্র সহ ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছে ক্ষতিগ্রস্ত পরিবার। বুধবার দিবাগত আনুমানিক রাত ১২ টায় উপজেলার ২ নং কড়ইচড়া ইউনিয়নের বাগলের গড় এলাকার দরিদ্র কৃষক চটকু’র বাড়ীতে এ ঘটনা ঘটে। 

অভিযোগ সূত্রে জানা গেছে উপজেলার ২ নং কড়ইচড়া ইউনিয়নের বাগলের গড় এলাকার শুক্কুর আলীর ছেলে মামরুল (৩০)  ,  মতির ছেলে নাহিদ (২০), আবুল হাসেম এর ছেলে রফিকুল (৪২)  , আঃ সামাদের ছেলে ফারুক (৩০) এ অগ্নিকান্ডের ঘটনা ঘটায়।

এ ঘটনায় তৎক্ষনাৎ স্থানীয়রা পানি দিয়ে নেভানোর চেষ্টা করেও ব্যার্থ হয়। পরে মাদারগঞ্জ  ফায়ার সার্ভিস, সেনাবাহিনীর টিম, মডেল থানা পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত কৃষক চটকু জানান, একই এলাকার মামরুল,নাহিদ,রফিকুল ও ফারুক জমি সংক্রান্ত বিরোধের জেরে আমাদের গোয়াল ঘরে আনুমানিক ১২ টার সময় আগুন লাগিয়ে দৌড়ে চলে যাওয়ার সময় তার নাতি আনন্দ দেখে ফেলে তাদের। গরু-বাছুর, ছাগল এবং ঘরসহ প্রায় ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আমার। সরকারের সহযোগীতা কামনা করছি এবং অগ্নিকান্ডের ঘটনায় জড়িতদের সুষ্ঠু বিচার চাই।

পাশ্ববর্তী এলাকার আবুল হোসেন ও বিল্লেত আলী এবং আইনল হক জানান, অগ্নিকান্ডের ঘটনা দেখে দৌড়ে গিয়ে নেভানোর চেষ্টা করেও ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় সব । জড়িতদের সুষ্ঠু বিচার চাই। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে কিছু কিছু জায়গায় আগুন জ্বলছিল তা নিভিয়ে ফেলে।

এ ব্যাপারে মাদারগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ দেলোয়ার হোসেন জানান, সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেখি স্থানীয়রা নিভানোর চেষ্টা করছে। তখনও কয়েক জায়গায় আগুন জ্বলছিল পরে তা নিভিয়ে ফেলা হয়।

এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মাদারগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের এর প্রস্তূতি চলছে বলে বাদী পক্ষ জানিয়েছে ।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জ উপজেলা “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা 

মাদারগঞ্জে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান  পরীক্ষায় অংশ নিলেন ৩১৭১ জন পরীক্ষার্থী

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

১০

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১১

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১২

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১৩

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৪

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১৫

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১৬

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৭

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৮

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

১৯

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

২০