পটুয়াখালীতে শিকলে বেঁধে নির্যাতনের পর ভিডিও ছড়ানো হয় ফেসবুকে, স্কুল শিক্ষার্থীর বিষপান - Channel 11
admin
১৪ সেপ্টেম্বর ২০২৫, ৭:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে শিকলে বেঁধে নির্যাতনের পর ভিডিও ছড়ানো হয় ফেসবুকে, স্কুল শিক্ষার্থীর বিষপান

সুপারি চুরির অভিযোগ এনে শিকলে বেঁধে নির্যাতন করা হয় স্কুল শিক্ষার্থীকে। ছবিঃ চ্যানেল ১১ নিউজ

পটুয়াখালীতে সুপারি চুরির অপবাদে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে গাছের সাথে শিকলে বেঁধে নির্যাতনের ঘটনার মুঠোফোনে ধারণকৃত ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার পর লজ্জা ও অভিমানে আত্মহত্যা চেষ্টা করেছেন ভুক্তভোগী। বাবার কৃষি কাজে ব্যবহৃত পোকা মারার ওষুধ (বিষ) পান করে আত্মহত্যার চেষ্টা করেন কিশোর রোমান (১৪)।

ভুক্তভোগী শিক্ষার্থী বর্তমানে শংকামক্ত এবং চব্বিশ ঘন্টার জন্য তাকে চিকিৎসকের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

শনিবার (১৩সেপ্টেম্বর) কাছিপাড়া ইউনিয়নের মান্দারবন গ্রামে এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ওই গ্রামের বাসিন্দা কৃষক আব্দুল গনির ছেলে এবং কাছিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী।

হাসপাতাল সূত্রে জানা যায়, রাত ১০ টার দিকে রোমানকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে ভর্তি করা হয়। তার স্টমাক পরিষ্কার করার পরে প্রাথমিক চিকিৎসা শেষে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসক। বর্তমানে তিনি শঙ্কামুক্ত বলেও জানায় জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক।

ভুক্তভোগী রোমান ও তার পরিবারের অভিযোগ, বেলা ১১টার দিকে হাওলাদার বাড়ির মোহাম্মদ ছালাম সুপারি সংগ্রহের চুক্তি করে ভুক্তভোগীকে গাছে ওঠায়। পরে ফেরার পথে ঢাকায় বসবাস করা এক ব্যক্তির গাছ থেকে সুপারি সংগ্রহ করে নেয়ার চেষ্টা করে ভুক্তভোগী। স্থানীয় সজিব, বাবু ও আমিন নামের তিনজন এ ঘটনা দেখতে পেয়ে রোমানকে ধাওয়া দিয়ে আটক করে এবং গাছের সাথে শিকলে বেঁধে ব্যাপক মারধর করেন। এই সংক্রান্ত ভিডিও ধারণ করে তারা ফেসবুকে ছেড়ে দেয়। ভিডিও ছড়িয়ে পরলে রাত সাড়ে ৮টার দিকে লজ্জায় রোমান পোকা মারার ওষুধ খেয়ে ফেলেন।

অভিযুক্ত ব্যক্তিদের মুঠোফোন নম্বর বন্ধ থাকায় তাদের মন্তব্য জানা যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জ উপজেলা “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা 

মাদারগঞ্জে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান  পরীক্ষায় অংশ নিলেন ৩১৭১ জন পরীক্ষার্থী

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

১০

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১১

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১২

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১৩

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৪

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১৫

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১৬

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৭

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৮

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

১৯

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

২০