সরিষাবাড়ীতে জমি সক্রান্ত বিরোধের জেরে বাড়ি ঘরে হামলা- লুটপাটের অভিযোগ - Channel 11
admin
১৩ সেপ্টেম্বর ২০২৫, ৪:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সরিষাবাড়ীতে জমি সক্রান্ত বিরোধের জেরে বাড়ি ঘরে হামলা- লুটপাটের অভিযোগ

জমি সক্রান্ত বিরোধের জেরে বাড়ি ঘরে হামলা- লুটপাট। ছবিঃ চ্যানেল ১১ নিউজ

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের চরকৃষ্টপুর এলাকায় জমি সক্রান্ত বিরোধের জেরে রাতের আধারে বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে একই এলাকার আব্দুল করিম মুন্সি ও তার পরিবারের বিরুদ্ধে।

উপজেলার ভাটারা ইউনিয়নের চরকৃষ্টপুর এলাকায় মৃত জবান আলীর ছেলে মজিবর ও একই এলাকার আব্দুল করিম মুন্সি গংদের সাথে পৈত্রিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে কলহ চলে আসছিলো। তারই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার রাতে করিম মুন্সির নেতৃত্বে তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মজিবর রহমানের বাড়িতে হামলা চালায়।

এসময় ঘরের ভেতর প্রবেশ করে ভাংচুর করে ও ড্রয়ারে থাকা ২ লক্ষ ৮০ হাজার টাকা এবং ৩ ভরি স্বর্নের গহনা নিয়ে নেয়। তাদের হাতের দা দিয়ে ঘরের বেড়া কুপিয়ে নষ্ট করে।শুধু তাই নয় ভাংচুর করে পাশের গুরুস্থানের দেওয়াল।মজিবর রহমানের দাবি সে দিন রাতে প্রায় ৪ লক্ষাধিক টাকা ক্ষতি সাধন করে তারা। এমনটাই অভিযোগ করেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে মজিবর রহমান বলেন,ভাটারা ইউনিয়নের কৃষ্টপুর মৌজার বিআরএস ৫২৪নং দাগের সাড়ে সাত শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন যাবত পার্শবতী করিম মুন্সিদের সঙ্গে মোকদ্দমা চলে আসছিল। ২০১৮ সালে  করিম মুন্সির স্ত্রী মাহফুজা খাতুন বিলকিস আমাদের বিরুদ্ধে আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করেন। পরে সে মামলায় যাচাই বাচাই শেষে ২০২২ সালে আদালত আমাদের পক্ষে রায় দেন। এরপরও তারা আমাদের এভাবে নির্যাতন করে আসছে।

বিবাদী পক্ষের করিম মুন্সির স্ত্রী মাহফুজা খাতুন বিলকিস হামলার ঘটনা স্বত্যতা স্বীকার করে বলেন, আমার ছেলে গোরস্তানের দেওয়াল ভেঙেছে। বিষয়টি এখন মিমাংসা করার জন্য ভাটারার একজন মাতব্বর দায়িত্ব নিয়েছেন।আমাদের বিষয়ে তিনিই সব বলবেন।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুল হাসান জানান, আমরা এ বিষয়ে কোন অভিযোগ পেলে সাথে সাথে ব্যবস্থা নিবো। তাদের আমাদের কাছে আসতে বলেন।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জ উপজেলা “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা 

মাদারগঞ্জে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান  পরীক্ষায় অংশ নিলেন ৩১৭১ জন পরীক্ষার্থী

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

১০

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১১

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১২

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১৩

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৪

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১৫

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১৬

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৭

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৮

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

১৯

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

২০