সংবাদ সম্মেলন করে রাজনীতি থেকে অব্যাহতি নিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশা - Channel 11
admin
৩০ অগাস্ট ২০২৫, ৬:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সংবাদ সম্মেলন করে রাজনীতি থেকে অব্যাহতি নিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশা

রাজনীতি থেকে অব্যাহতি নিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশা। ছবিঃ চ্যানেল ১১ নিউজ

দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক জীবন শেষে সংবাদ সম্মেলনের মাধ্যমে রাজনীতি থেকে অব্যাহতির ঘোষণা দিয়েছেন জামালপুর জেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম সম্পাদক, মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশা।

শনিবার (৩০ আগষ্ট) মেলান্দহে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, ভবিষ্যতে তিনি সামাজিক কর্মকাণ্ডে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত রাখতে চান। রাজনীতির নানা সীমাবদ্ধতা ও সংঘাত থেকে বেরিয়ে গিয়ে সমাজসেবা, শিক্ষা ও মানবকল্যাণমূলক কাজের মধ্য দিয়েই তিনি মানুষের পাশে থাকতে চান।

আলহাজ্ব কিসমত পাশা জামালপুরের একটি প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সন্তান। তার বাবা প্রয়াত ডাঃ নুরুল ইসলাম ছিলেন যুদ্ধ-পরবর্তী সময়ে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের প্রথম সংসদ সদস্য। বাবার পথ অনুসরণ করে তিনিও দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে সক্রিয়ভাবে রাজনীতির সাথে জড়িত ছিলেন।

টানা ২৪ বছর ধরে ৪নং নাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এ ছাড়া মানবাধিকার কমিশন, বাংলাদেশ স্কাউটস, শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ মাঠসহ নানা সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত থেকে উন্নয়নমূলক কাজে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। এবং ভবিষ্যতেও করবেন বলে জানান।

রাজনৈতিক জীবনে বিভিন্ন সময় উপজেলা আওয়ামী লীগ ও জাতীয় পার্টিতে দায়িত্ব পালন করলেও সামাজিক কর্মকাণ্ডের জন্য সর্বস্তরের মানুষের কাছে সমানভাবে গ্রহণযোগ্য ছিলেন তিনি।

মেলান্দহের রাজনীতিতে পাশা পরিবার একটি উজ্জ্বল নক্ষত্র হিসেবে পরিচিত। বিশেষ করে মুক্তিযোদ্ধা হিসেবে আলহাজ্ব কিসমত পাশার অবদান ও নেতৃত্ব স্থানীয় মানুষদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।

 

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহে অপপ্রচারের প্রতিবাদে মেয়র প্রার্থী নুরল আলম সিদ্দিকীর সংবাদ সম্মেলন

মাদারগঞ্জ উপজেলা “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা 

মাদারগঞ্জে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান  পরীক্ষায় অংশ নিলেন ৩১৭১ জন পরীক্ষার্থী

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

১০

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

১১

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১২

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১৩

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১৪

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৫

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১৬

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১৭

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৮

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৯

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

২০