বকশীগঞ্জে রাস্তায় ঘর নির্মাণে জনদুর্ভোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবী - Channel 11
admin
২১ অগাস্ট ২০২৫, ১:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বকশীগঞ্জে রাস্তায় ঘর নির্মাণে জনদুর্ভোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবী

বকশীগঞ্জে রাস্তায় ঘর নির্মাণে চরম বিপাকে এলাকাবাসী, যান চলাচল বন্ধ। ছবিঃ চ্যানেল ১১ নিউজ


জামালপুরের বকশিগঞ্জ ‎নিলক্ষিয়া ইউনিয়নের সাজিমারা গ্রামের রাস্তার মাঝখানে ঘর নির্মাণ করায় চরম ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী।

এতে প্রায় কয়েকটি গ্রামের মানুষ পড়েছে চরম দুর্ভোগে।
‎ইউনিয়নের কুশলনগর থেকে সাজিমারা পর্যন্ত এলজিইডির সহায়তায় প্রায় দুই কিলোমিটার সড়ক নির্মাণের কাজ শুরু করেন। রাস্তাটি নির্মাণ চলাকালীন সময়ে একই এলাকার আজিজুল হক গং রাস্তাটির মাঝখানে তার জায়গা আছে বলে দাবি করেন। গ্রামের মধ্যে দুই পক্ষ এ নিয়ে ঝগড়া ও বাকবিতণ্ডা হয়। এরই প্রেক্ষিতে রাস্তার মাঝখানে অবৈধভাবে একচালা টিনেরঘর নির্মাণ করায় দুর্ভোগ পোহাচ্ছেন ওই গ্রামের প্রায় শত শত মানুষ।

সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলা এলজিইডির আওতায় ২০২৪-২৫ অর্থ বছরে ২ কিলোমিটার কার্পেটিং রাস্তার কাজ শুরু হয়। এ সময় আজিজুল হক গংরা রাস্তার মাঝখানে ঘর নির্মাণ করায় রাস্তাটির কাজ বন্ধ রয়েছে। আশেপাশে এলাকার মানুষের চলাচলে বিঘ্ন ঘটায় পড়েছে চরম বিপাকে। কোন ধরনের যান চলাচল করতে পারছে না এতে চলাচলে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে গ্রামের সাধারণ মানুষ সহ কোমলমতি শিক্ষার্থীদের।

‎স্থানীয় ভুক্তিভোগীরা জানান, আমরা ছোটকাল থেকে এই রাস্তাটি দেখছি, রাস্তাটিতে কারো জায়গা আছে কিনা আমাদের জানা নেই। অবৈধভাবে জোরপূর্বক রাস্তাটি বন্ধ করায় আমাদের চলাফেরা বন্ধ হয়ে গেছে। কোন যান চলাচল করছে না রাস্তাটির নির্মাণ কাজ বন্ধ হয়ে আছে। এতে করে আমরা চরম দুর্ভোগে পড়েছি। বিষয়টি সঠিক তদন্তের মাধ্যমে শুরুহা করা হোক এমনটি দাবি করেছেন এলাকাবাসী।

‎এ বিষয়ে এলাকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, এ ব্যাপারে সাজিমারা গ্রামে কয়েকবার বিচার সালিশ হয়েছে কিন্তু এতে কোন সমাধান না হওয়ায় বিষয়টি গুরুতর আকার ধারণ করেছে। যেকোনো মুহূর্তে একটি রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটতে পারে। তিনি বিষয়টি দ্রুত সমাধানকল্পে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহে অপপ্রচারের প্রতিবাদে মেয়র প্রার্থী নুরল আলম সিদ্দিকীর সংবাদ সম্মেলন

মাদারগঞ্জ উপজেলা “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা 

মাদারগঞ্জে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান  পরীক্ষায় অংশ নিলেন ৩১৭১ জন পরীক্ষার্থী

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

১০

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

১১

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১২

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১৩

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১৪

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৫

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১৬

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১৭

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৮

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৯

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

২০