কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি-মহালছড়ির সমতল এলাকা প্লাবিত, দুর্ভোগে জনজীবন - Channel 11
admin
৬ অগাস্ট ২০২৫, ২:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি-মহালছড়ির সমতল এলাকা প্লাবিত, দুর্ভোগে জনজীবন

টানা বর্ষণে খাগড়াছড়ির সমতল এলাকা প্লাবিত, দুর্ভোগে জনজীবন। ছবিঃ চ্যানেল ১১ নিউজ

গত কয়েকদিনের টানা বর্ষণের ফলে চেঙ্গী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সমতল এলাকাগুলো বন্যায় প্লাবিত হয়েছে। বিশেষ করে মুবাছড়ি ইউনিয়নের সাথে যোগাযোগের একমাত্র রাস্তাটি কোমরসমান পানিতে তলিয়ে যাওয়ায় মারাত্মক ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা।

ডুবে যাওয়া ওই সড়কটি দিয়ে প্রতিদিন যাতায়াত করতেন মুবাছড়ি ইউনিয়নের শত শত সাধারণ মানুষ, স্কুল-কলেজগামী শিক্ষার্থী, শিক্ষক, এবং সরকারি- বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। এখন এই রাস্তা ডুবে যাওয়ায় তাদের চলাচল কার্যত বন্ধ হয়ে গেছে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, মহালছড়ি উপজেলা সদরের সাথে সিঙ্গিনালা (মুবাছড়ি ইউনিয়ন) সংযোগকারী সড়কটিতে কোমরসমান পানি উঠে গেছে। ফলে মহালছড়ি উপজেলার সিলেটি পাড়া, চট্টগ্রাম পাড়া, ব্রিজপাড়া সহ কয়েকটি গ্রাম পানিবন্দি হয়ে পড়েছে। অনেকের ঘরের ভেতর পানি ঢুকে গেছে, যার ফলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

ব্রিজপাড়া গ্রামের বাসিন্দা তিতাস চাকমা জানান, “গত কয়েক দিন ধরে তুমুল বৃষ্টির কারণে কাপ্তাই হ্রদের পানি বেড়ে গেছে। ঘরে পানি ঢুকে পড়েছে, রাতে ঠিকমতো ঘুমাতে পারছি না। সাপ, পিঁপড়া আর পোকামাকড়ের উপদ্রবে আতঙ্কে দিন কাটছে।”

আরেক বাসিন্দা বিপল চাকমা বলেন, “আগেও একবার বন্যায় ঘরবাড়ি ডুবে গিয়েছিল। এবারও একই অবস্থা। আমাদের অনেককে ঘর ছেড়ে অন্যের বাড়িতে গিয়ে আশ্রয় নিতে হচ্ছে। সবচেয়ে কষ্ট হয় রাতের অন্ধকারে বৃদ্ধ ও ছোট বাচ্চাদের নিয়ে নিরাপদ জায়গায় যেতে।”

মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবু রায়হান বলেন, বন্যার্তদের সহায়তায় ইতোমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। তাদের জন্য শুকনো খাবার বিতরণ করা হচ্ছে এবং আশ্রয়কেন্দ্র গুলোতে দুপুর ও রাতের খাবারের ব্যবস্থাও করা হয়েছে।”

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহে অপপ্রচারের প্রতিবাদে মেয়র প্রার্থী নুরল আলম সিদ্দিকীর সংবাদ সম্মেলন

মাদারগঞ্জ উপজেলা “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা 

মাদারগঞ্জে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান  পরীক্ষায় অংশ নিলেন ৩১৭১ জন পরীক্ষার্থী

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

১০

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

১১

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১২

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১৩

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১৪

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৫

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১৬

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১৭

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৮

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৯

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

২০