খাগড়াছড়িতে জুলাই সাহসী সাংবাদিক সম্মাননা পেলো এইচ এম প্রফুল্ল ও শাহরিয়ার  - Channel 11
admin
৪ অগাস্ট ২০২৫, ২:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খাগড়াছড়িতে জুলাই সাহসী সাংবাদিক সম্মাননা পেলো এইচ এম প্রফুল্ল ও শাহরিয়ার 

ছবিঃ চ্যানেল ১১ নিউজ

খাগড়াছড়িতে জুলাই সাহসী সাংবাদিক সম্মাননা পেয়েছেন খাগড়াছড়ি প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদক ও বাংলা ভিশন এর খাগড়াছড়ি জেলা প্রতিনিধি এইচ এম প্রফুল্ল ও খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও যমুনা টিভি খাগড়াছড়ি জেলা প্রতিনিধি শাহরিয়ার ইউনুস।

২০২৪শে জুলাই গণঅভ্যুত্থানে জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত পেশাগত দায়িত্ব পালনে সাহসী ও ইতিবাচক ভূমিকা পালনের জন্য এই স্বীকৃতি ও সম্মাননা প্রদান করেছে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট।

গত রোববার (৩ আগস্ট) বিকেলে তথ্য ভবনে এ সম্মাননা অনুষ্টানে প্রধান অতিথি উপস্থিত থেকে পুরুস্কার তুলে দেন তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম।

‎এসময় বিশেষ অতিথি ছিলেন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাউসার আহম্মেদ প্রমূখ।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা মোঃ নিজামুল কবীর, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ প্রমুখ।

সাংবাদিক ‎এইচ এম প্রফুল্ল ১৯৮৯ সালে থেকে এবং শাহারিয়ার ইউনুস ২০০৯ সাল থেকে খাগড়াছড়িতে সাংবাদিকতা পেশায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করে সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছেন।

অপর দিকে এইচ এম প্রফুল্ল ১৯৮৯ সাল থেকে সাংবাদিকতা শুরুর পর ১৯৯৭, ৯৮ এবং ২০০১ সালে ৩ দফায় ১ বছর কারা ভোগ করেন। এছাড়াও দফায় দফায় হামলা ও ভাংচুর করা হয় বাসা-বাড়িসহ এই সাংবাদিকের উপর। সৃষ্টি করা হয় পেশাগত দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা। সর্বশেষ ২০২৪ সালের ৪ আগষ্ট ছাত্র জনতার চলমান আন্দোলনের সংবাদ সংগ্রহকালে জেলা সদরে হামলার শিকার হয় এইচ এম প্রফুল্ল। গনঅভূথ্যানে আওয়ামীলীগ সরকারের পতনের সময়েও সিনিয়র এই সাংবাদিক ২ টি মামলার আসামী হন।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহে অপপ্রচারের প্রতিবাদে মেয়র প্রার্থী নুরল আলম সিদ্দিকীর সংবাদ সম্মেলন

মাদারগঞ্জ উপজেলা “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা 

মাদারগঞ্জে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান  পরীক্ষায় অংশ নিলেন ৩১৭১ জন পরীক্ষার্থী

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

১০

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

১১

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১২

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১৩

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১৪

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৫

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১৬

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১৭

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৮

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৯

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

২০