বয়স থামাতে পারেনি জীবনসংগ্রাম মাছ কাটার টাকায় চলে দিনু ও হাসমতের অসহায় সংসার - Channel 11
admin
২ অগাস্ট ২০২৫, ১:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বয়স থামাতে পারেনি জীবনসংগ্রাম মাছ কাটার টাকায় চলে দিনু ও হাসমতের অসহায় সংসার

গোপালপুর বাজারে মাছ কাটার টাকায় চলে দিনু ও হাসমতের অসহায় সংসার। ছবিঃ চ্যানেল ১১ নিউজ

 

টাঙ্গাইলের গোপালপুর বাজারে প্রতিদিন দেখা মেলে দুই বয়স্ক মানুষের—৬৮ বছরের দিনু মিয়া ও ৬০ বছরের হাসমত আলী। জীবনের শেষ প্রান্তে এসেও তারা হাত গুটিয়ে বসে নেই। জীবিকার তাগিদে হাতে বটি নিয়ে বাজারে বসে মাছ কাটেন। এটাই তাদের একমাত্র আয়ের পথ।

 

দিনু মিয়া বলেন, “বয়স হইছে ভাই, শরীর আর আগের মতো চলে না। তবে খাইতে তো হইবই, তাই এই কাম করি।” পাশে বসে থাকা হাসমত আলী বলেন, “আমাদের আর কিছু করার মতো শক্তি নাই। মাছ কাটি, কেউ দিলে পাঁচ-দশ টাকা পাই। ওতেই কোনো রকমে সংসার চলে।

 

এই দুই প্রবীণের পরিবারে উপার্জনক্ষম কেউ নেই। বয়সের ভারে নুয়ে পড়লেও হাল ছাড়েননি তারা। প্রতিদিন গোপালপুর বাজারে এসে পরিশ্রম করে দুটো পয়সা রোজগার করেন।

 

বাজারে আসা অনেকেই তাদের কষ্টের কথা জানেন। কেউ কেউ সহানুভূতির বশে সাহায্যের হাত বাড়িয়ে দেন। স্থানীয় এক ব্যবসায়ী জানান, “ওনারা অনেক বছর ধরে এখানে মাছ কাটেন। খুব পরিশ্রমী দুইজন মানুষ। সরকার বা সমাজ যদি একটু পাশে দাঁড়াত, তাহলে ওনারা একটু ভালোভাবে থাকতে পারতেন।

 

দিনু ও হাসমতের জীবনসংগ্রাম আমাদের মনে করিয়ে দেয়, পরিশ্রমী মানুষের চলার পথ কখনো থেমে থাকে না। সমাজের সহানুভূতি আর সহযোগিতা পেলে হয়তো তাদের জীবনের কষ্ট কিছুটা হলেও লাঘব হতো।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহে অপপ্রচারের প্রতিবাদে মেয়র প্রার্থী নুরল আলম সিদ্দিকীর সংবাদ সম্মেলন

মাদারগঞ্জ উপজেলা “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা 

মাদারগঞ্জে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান  পরীক্ষায় অংশ নিলেন ৩১৭১ জন পরীক্ষার্থী

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

১০

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

১১

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১২

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১৩

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১৪

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৫

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১৬

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১৭

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৮

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৯

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

২০