পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার - Channel 11
admin
১ অগাস্ট ২০২৫, ৪:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার

ছবিঃ চ্যানেল ১১ নিউজ

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ থাকা এক জেলে ও একজন অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১ আগস্ট) কুয়াকাটা সৈকতের পৃথক দুইটি স্থান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

সৈকতের মীরাবাড়ি পয়েন্ট থেকে নিখোঁজ জেলে নজরুল ইসলামের (৬০) মরদেহ এবং গঙ্গামতি পয়েন্ট থেকে অজ্ঞাত ওই ব্যক্তির (৪০) ভাসমান মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন, স্থানীয়দের মাধ্যমে সৈকতে দুটি লাশ ভেসে আসার খবর পেয়ে নৌ-পুলিশ পৃথক স্থান থেকে লাশ দুটি উদ্ধার করে।

তিনি আরও বলেন, জেলে নজরুল ইসলামের পরিচয় নিশ্চিত করেছেন তার ছেলে। উদ্ধারকৃত অবস্থায় তিনি কালো রঙের রেইনকোট পরিহিত ছিলেন। তবে গঙ্গামতি পয়েন্ট থেকে উদ্ধার হওয়া অপর ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।

প্রসঙ্গত, গত ২৫ জুলাই বঙ্গোপসাগরের শেষ বয়ার ৭৫ কিলোমিটার গভীরে ১৫ জেলেসহ “এফবি সাগরকন্যা” নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। সমুদ্রে ৪ দিন ভেসে থাকার পর জীবিত উদ্ধার করা হয় ১০ জন জেলেকে। একজনের মরদেহ উদ্ধার হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন আরও তিন জেলে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহে অপপ্রচারের প্রতিবাদে মেয়র প্রার্থী নুরল আলম সিদ্দিকীর সংবাদ সম্মেলন

মাদারগঞ্জ উপজেলা “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা 

মাদারগঞ্জে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান  পরীক্ষায় অংশ নিলেন ৩১৭১ জন পরীক্ষার্থী

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

১০

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

১১

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১২

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১৩

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১৪

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৫

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১৬

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১৭

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৮

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৯

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

২০