মধ্যকুমরপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে‘জুলাই বিপ্লব এর বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন - Channel 11
admin
২৮ জুলাই ২০২৫, ১১:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মধ্যকুমরপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে‘জুলাই বিপ্লব এর বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন

জুলাই বিপ্লব এর বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে পরিচ্ছন্নতা কর্মসূচির খন্ডচিত্র। ছবিঃ চ্যানেল ১১ নিউজ

কুড়িগ্রামের ভোগডাঙ্গা ইউনিয়নের মধ্যকুমরপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে পালিত হলো‘জুলাই বিপ্লব এর প্রথম বর্ষপূর্তি। সোমবার, (২৮ জুলাই) সকাল ১০টায় আয়োজন করা হয় এক ব্যতিক্রমধর্মী পরিচ্ছন্নতা কর্মসূচি ও স্মরণ সভা। এতে অংশ নেন স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

“আমার চোখে জুলাই বিপ্লব” শিরোনামের এই আয়োজনে বক্তারা ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরেন। তারা বলেন, ওই বিপ্লব ছিল গণতন্ত্র ও সামাজিক ন্যায়ের পথে তারুণ্যের সাহসী পদক্ষেপ। শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

পরিচ্ছন্নতা কর্মসূচির মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান ও আশেপাশের এলাকা পরিচ্ছন্ন করেন অংশগ্রহণকারীরা। এতে শুধু পরিবেশ সচেতনতা নয়, সমাজে স্বেচ্ছাশ্রম ও অংশগ্রহণমূলক নাগরিক দায়িত্ব পালনের গুরুত্বও সামনে উঠে আসে।

কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান বলেন,“২০২৪ সালের জুলাই বিপ্লব ছিল নতুন প্রজন্মের জাগরণের প্রতীক। তরুণদের ভূমিকা আমাদের নতুন আশার দিগন্ত উন্মোচন করেছে।”

আয়োজনটি বাস্তবায়ন করে জেলা পরিষদ কুড়িগ্রাম ও স্থানীয় সরকার বিভাগ। আয়োজকদের ভাষ্যে, ‘জুলাই বিপ্লব স্মরণে এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা, সামাজিক দায়বদ্ধতা এবং দেশপ্রেম জাগিয়ে তোলা।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহে অপপ্রচারের প্রতিবাদে মেয়র প্রার্থী নুরল আলম সিদ্দিকীর সংবাদ সম্মেলন

মাদারগঞ্জ উপজেলা “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা 

মাদারগঞ্জে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান  পরীক্ষায় অংশ নিলেন ৩১৭১ জন পরীক্ষার্থী

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

১০

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

১১

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১২

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১৩

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১৪

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৫

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১৬

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১৭

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৮

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৯

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

২০