মেলান্দহে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে এলাকাবাসীর সংবাদ সম্মেলন - Channel 11
admin
২৭ জুলাই ২০২৫, ২:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেলান্দহে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে এলাকাবাসীর সংবাদ সম্মেলন

মিথ্যা সংবাদের প্রতিবাদে কলাবাঁধা  এলাকাবাসীর সংবাদ সম্মেলন এর খন্ডচিত্র। ছবিঃ চ্যানেল ১১ নিউজ

জামালপুরের মেলান্দহ উপজেলার ১নং দুরমুট ইউনিয়নের কলাবাঁধা গ্রামে পানি উন্নয়ন বোর্ডের ড্রেজিং কার্যক্রম থেকে উত্তোলিত বালু নিয়ে সম্প্রতি প্রকাশিত সংবাদকে মিথ্যা ও বিভ্রান্তিকর দাবি করে প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী।

রবিবার (২৭ জুলাই) সকাল ১০টায় কলাবাঁধা কবরস্থান মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে বলা হয়, প্রায় ৩ বছর আগে ব্রহ্মপুত্র নদে পানি উন্নয়ন বোর্ড ড্রেজিং কার্যক্রম চালু করলে উত্তোলিত বালু কলাবাঁধা গ্রামের নদী তীরবর্তী ব্যক্তি মালিকানা জমিতে রাখা হয়। যদিও ১ বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে বালু সংরক্ষণের কথা থাকলেও, ৩ বছর পার হলেও বালু সরানো হয়নি। এতে ক্ষতিগ্রস্ত হয় স্থানীয় কৃষকের ফসলি জমি এবং বন্ধ হয়ে পড়ে আবাদ কার্যক্রম।

বাধ্য হয়ে এলাকাবাসী নিজেরাই সিদ্ধান্ত নেন বালু বিক্রি করে এলাকার মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানের উন্নয়নমূলক কাজে ব্যয় করার। এজন্য তারা উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে লিখিত আবেদন করেন এবং বিক্রিত বালুর অর্থ কবরস্থানের একাউন্টে জমা রাখেন।

কিন্তু কে বা কারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংবাদমাধ্যমে ভুয়া তথ্য সরবরাহ করে দাবি করেন, “ইউএনও অফিসে আবেদন দিয়ে সরকারি বালু বিক্রি হয়েছে এবং টাকা খায়রুল নামে একজন ব্যক্তির কাছে জমা হয়।”

এলাকাবাসীর দাবি, এই তথ্য সম্পূর্ণ মিথ্যা। তারা জানান, খায়রুল একা নন, বরং তিন গ্রামের মানুষ মিলে যৌথভাবে তাকে দায়িত্ব দিয়েছিলেন। সকল সিদ্ধান্ত ও কার্যক্রম গ্রামবাসীর সম্মতিতেই পরিচালিত হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, প্রকৃত ঘটনা যাচাই না করে এমন মিথ্যা সংবাদ পরিবেশন করায় এলাকাবাসী চরমভাবে হতাশ ও ক্ষুব্ধ।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহে অপপ্রচারের প্রতিবাদে মেয়র প্রার্থী নুরল আলম সিদ্দিকীর সংবাদ সম্মেলন

মাদারগঞ্জ উপজেলা “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা 

মাদারগঞ্জে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান  পরীক্ষায় অংশ নিলেন ৩১৭১ জন পরীক্ষার্থী

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

১০

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

১১

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১২

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১৩

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১৪

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৫

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১৬

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১৭

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৮

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৯

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

২০