মাদারগঞ্জে মাসুদ হত্যা পরিকল্পিতঃ নাটকের পর্দা ফাঁস, চাচা রুবেল জেলে - Channel 11
admin
২৭ জুলাই ২০২৫, ৬:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদারগঞ্জে মাসুদ হত্যা পরিকল্পিতঃ নাটকের পর্দা ফাঁস, চাচা রুবেল জেলে

স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে খুনের দায় স্বীকার করলেন রুবেল (ইনসেটে) নিহত মাসুদ প্রামানিক। ছবিঃ চ্যানেল ১১ নিউজ

 

“মাদক নিয়ে দ্বন্দ্বে মাসুদকে ডেকে নিয়ে ঘুমন্ত অবস্থায় ছুরিকাঘাত করে হত্যা করে রুবেল; নিজেই আহত হয়ে নাটক সাজালেও পুলিশের তদন্তে ফাঁস হয় চক্রান্ত”

জামালপুরের মাদারগঞ্জে কোয়ালিকান্দি গ্রামে চাঞ্চল্যকর মাসুদ প্রামাণিক (২৩) হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে। মামলায় অন্যদের ফাঁসাতে গিয়ে অবশেষে নিজেই ফেঁসে গেছেন নিহতের চাচা রুবেল প্রামাণিক (২০)।

গত ১২ জুলাই রাত আনুমানিক ২টায় খুন হন মাসুদ প্রামাণিক। তিনি ওই এলাকার সম্রাট আলীর ছেলে। ঘটনার পরপরই একই বাড়ি থেকে গলা কাটা অবস্থায় রুবেল প্রামাণিককে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

রোববার (২৭ জুলাই) দুপুর সাড়ে ১২টায় মাদারগঞ্জ মডেল থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ওসি সাইফুল্লাহ সাইফ জানান, মাসুদ ও রুবেলের মধ্যে পূর্ব থেকেই মাদক ব্যবসা ও সেবন নিয়ে দ্বন্দ্ব চলছিল। সেই দ্বন্দ্ব থেকেই রুবেল পরিকল্পিতভাবে মাসুদকে বাড়িতে ডেকে এনে হত্যা করে।

ওসি আরও জানান, ঘটনার দিন রাতে মাসুদ ঘুমিয়ে পড়লে রুবেল আগে থেকেই লুকিয়ে রাখা চাকু দিয়ে তার পিঠে আঘাত করে। মাসুদ জেগে ওঠে এবং ছুরি নিয়ে প্রতিরোধের চেষ্টা করলে এক পর্যায়ে রুবেলের গলায় ও হাতে ছুরির আঘাত লাগে। পরে মাসুদ দুর্বল হয়ে পড়লে রুবেল মাসুদের গলা চেপে ধরে মৃত্যু নিশ্চিত করে। এরপর নিজেও রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে।

হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করতে রুবেলের বড় ভাই প্রবাসী ফরিদুল ইসলামসহ সাতজনের বিরুদ্ধে মামলা দেওয়ার চেষ্টা করেন বাদীপক্ষ। তবে তদন্তে উঠে আসে, পুরো হত্যাকাণ্ডের পেছনে রুবেল একাই দায়ী এবং অন্য কেউ এতে সম্পৃক্ত নয়। ফরিদুল ইসলাম ঘটনার দিন মাদারগঞ্জে এলেও তিনি তার বোনের বাড়িতে ছিলেন, নিজ বাড়িতে যাননি।

পুলিশ জানায়, রুবেল সুপরিকল্পিতভাবে ঘটনার দিন বাড়ি ফাঁকা রাখতে তার মা ও ভাইকে অন্যত্র সরিয়ে রাখেন। চিকিৎসা শেষে রুবেলকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তিনি আদালতে ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

গত ২০ জুলাই রুবেলকে আদালতে হাজির করার পর জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, তদন্তে আরো কেউ মাদকের সাথে জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহে অপপ্রচারের প্রতিবাদে মেয়র প্রার্থী নুরল আলম সিদ্দিকীর সংবাদ সম্মেলন

মাদারগঞ্জ উপজেলা “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা 

মাদারগঞ্জে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান  পরীক্ষায় অংশ নিলেন ৩১৭১ জন পরীক্ষার্থী

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

১০

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

১১

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১২

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১৩

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১৪

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৫

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১৬

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১৭

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৮

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৯

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

২০