জামালপুরে ২৮ জুলাই এনসিপির পদযাত্রা: কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে নানান কর্মসূচির ঘোষণা - Channel 11
admin
২৬ জুলাই ২০২৫, ৪:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুরে ২৮ জুলাই এনসিপির পদযাত্রা: কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে নানান কর্মসূচির ঘোষণা

জামালপুরে ২৮ জুলাই এনসিপির পদযাত্রা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন এনসিপি’র যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান। ছবিঃ চ্যানেল ১১ নিউজ

আগামী ২৮ জুলাই (সোমবার) জামালপুর শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র “জুলাই পদযাত্রা”র একটি গুরুত্বপূর্ণ পর্যায়। এ উপলক্ষে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। শনিবার (২৬ জুলাই) বিকালে জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান।

সংবাদ সম্মেলনে তিনি জানান, ২৭ জুলাই শেরপুর জেলার কর্মসূচি শেষে সন্ধ্যায় এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ জামালপুর শহরে পৌঁছাবেন। সেদিন রাত ৮টায় চামড়াগুদাম মাদ্রাসা, হযরত শাহজামাল (র.) মাজার, দয়াময়ী মন্দির এবং হরিজন পল্লী পরিদর্শন ও মতবিনিময় শেষে নেতারা জামালপুর শহরে রাত্রিযাপন করবেন।

২৮ জুলাই সকাল ৯টায় জেলা ডাকবাংলো মিলনায়তনে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন নেতারা। পরে সকাল ১১টায় পদযাত্রা শুরু হবে, যা শেষ হবে শহরের ফৌজদারী মোড়ে এক পথসভায়।

পদযাত্রায় অংশ নেবেন- এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব ডা. তানসিম জারা, নাহিদা সরওয়ার নিভা, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারী, সিনিয়র মুখ্য সমন্বয়কারী আব্দুল হান্নান মাসউদ, যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান, সদস্য মশিউর আমিন শুভ, জাতীয় যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক হিফজুর রহমান বকুল, সংগঠক মোসাদ্দেকুর রহমানসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

লুৎফর রহমান পদযাত্রার সফল বাস্তবায়নে জামালপুর জেলার সর্বস্তরের জনগণের অংশগ্রহণ এবং সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন -জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য মশিউর আমিন শুভ, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মোসাদ্দেকুর রহমান
এনসিপি জামালপুর জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী ফজলুর রহমান ও শাহিদুর রহমান সম্রাট। এছাড়াও জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহে অপপ্রচারের প্রতিবাদে মেয়র প্রার্থী নুরল আলম সিদ্দিকীর সংবাদ সম্মেলন

মাদারগঞ্জ উপজেলা “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা 

মাদারগঞ্জে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান  পরীক্ষায় অংশ নিলেন ৩১৭১ জন পরীক্ষার্থী

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

১০

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

১১

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১২

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১৩

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১৪

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৫

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১৬

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১৭

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৮

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৯

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

২০