ভোলার চরফ্যাশনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ'র প্রতিষ্ঠা বার্ষিকী ও সমাবেশ - Channel 11
admin
১৮ জুলাই ২০২৫, ৫:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলার চরফ্যাশনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ’র প্রতিষ্ঠা বার্ষিকী ও সমাবেশ

ভোলার চরফ্যাশনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ’র প্রতিষ্ঠা বার্ষিকী ও সমাবেশ এর খন্ডচিত্র। ছবিঃ চ্যানেল ১১ নিউজ

আদর্শবান যুবকরা জাগলেই বাংলাদেশ জাগবে এই প্রতিপাদ্যে ভোলার চরফ্যাশনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর প্রতিষ্ঠা বার্ষিকী ও সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ ই জুলাই) বিকালে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণের আয়োজনে বজ্রগোপাল টাউন হল রুমে প্রতিষ্ঠাবার্ষিকী ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠাবার্কী সমাবেশে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণের সভাপতি মুহাম্মদ আবু তাহের সিকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ফায়সাল আহমেদ’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী মুহাম্মদ আতিকুর রহমান মুজাহিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওঃ মুহাম্মদ রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ পীরসাহেব চরমোনাই কর্তৃক মনোনীত ভোলা-০৪ (চরফ্যাশন – মনপুরার) এমপি পদপার্থী অধ্যাপক এ এম এম কামাল উদ্দিন, ইসলামি আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণের প্রধান উপদেষ্টা হাজী আলাউদ্দিন তালুকদার, সভাপতি মুফতী মুহাম্মদ নুরুদ্দীন, সেক্রেটারি মাওঃ মুহাম্মদ আব্বাসউদ্দীন প্রমুখ।
এছাড়াও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ উপস্থিতি ছিলেন।

এসময় বক্তারা বলেন, বাংলাদেশে চাঁদাবাজদের কোনো ঠাঁই হবে না ইনশাআল্লাহ। যেখানে চাঁদাবাজদের দেখবেন, সেখানেই তাদের ধরে পুলিশের হাতে দিন। কেউ আইন নিজের হাতে তুলে নিবেন না। চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশের প্রতিটি মানুষকে চাঁদাবাজদের রুখে দাঁড়াতে হবে। আসুন, অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নামি এবং চাঁদাবাজদের হাত থেকে মানুষকে রক্ষা করি।

তারা আরও বলেন, দেশে এমন নৃশংস ঘটনা কখনোই কাম্য নয়। হত্যাকরীরা শুধু হত্যা করেই ক্ষান্ত হয়নি, লাশের ওপর বর্বর নিত্য করেছে এটা আইয়ামে জাহেলিয়াতের চিত্র। তাই সন্ত্রাসী চাঁদাবাজ দখলদারিত্ব, সন্ত্রাসীদের কালো হাত ভেঙ্গে – গুঁড়িয়ে দিতে হবে। এসবের বিরুদ্ধে আমাদের নেতা চরমোনাই পীরের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ইসলামি আন্দোলন বাংলাদেশের ভোলা-০৪ আসনের সংসদ সদস্য পীর সাহেব কর্তৃক মনোনীত প্রার্থী বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে আমি চরফ্যাশন ও মনপুরা উপজেলাকে পর্যটন উপজেলা হিসাবে গড়ে তুলব, ইনশাআল্লাহ।

সমাবেশের আগে ভোলা-০৪ আসনের মনোনীত প্রার্থীকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেওয়া হয়।

দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাবেশ শেষ হয়। পরে বাদ আছর খাসমহল মসজিদের সামনে থেকে একটি শুভেচ্ছা মিছিল বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা করেন- ০৪ আসনের মনোনীত প্রার্থী এ এম এম কামাল উদ্দিন।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহে অপপ্রচারের প্রতিবাদে মেয়র প্রার্থী নুরল আলম সিদ্দিকীর সংবাদ সম্মেলন

মাদারগঞ্জ উপজেলা “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা 

মাদারগঞ্জে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান  পরীক্ষায় অংশ নিলেন ৩১৭১ জন পরীক্ষার্থী

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

১০

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

১১

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১২

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১৩

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১৪

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৫

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১৬

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১৭

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৮

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৯

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

২০