মাদারগঞ্জে নাশকতা মামলায় সাবেক যুবলীগ নেতা গ্রেফতার - Channel 11
admin
১৭ জুলাই ২০২৫, ২:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদারগঞ্জে নাশকতা মামলায় সাবেক যুবলীগ নেতা গ্রেফতার

মাদারগঞ্জে নাশকতা মামলায় সাবেক যুবলীগ নেতা গ্রেফতার। ছবিঃ চ্যানেল ১১ নিউজ

জামালপুরের মাদারগঞ্জে নাশকতা মামলায় আবুল কালাম আজাদ বিএসসি (৪৮) নামের এক সাবেক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৬ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে নিজ বাড়ি থেকে আটক করে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। তিনি উপজেলার গুনারীতলা ইউনিয়নের সিংদহ এলাকার বাসিন্দা এবং আজিম উদ্দিন মন্ডলের ছেলে।

আবুল কালাম আজাদ এক সময় মাদারগঞ্জ উপজেলা যুবলীগের অর্থবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২ সেপ্টেম্বর মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমান সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতনের দায়ের করা একটি নাশকতা মামলায় তার নাম উঠে আসে।

মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, “তদন্তে তার সংশ্লিষ্টতা পাওয়া যাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে জামালপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।”

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহে অপপ্রচারের প্রতিবাদে মেয়র প্রার্থী নুরল আলম সিদ্দিকীর সংবাদ সম্মেলন

মাদারগঞ্জ উপজেলা “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা 

মাদারগঞ্জে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান  পরীক্ষায় অংশ নিলেন ৩১৭১ জন পরীক্ষার্থী

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

১০

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

১১

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১২

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১৩

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১৪

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৫

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১৬

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১৭

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৮

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৯

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

২০