জীবন যুদ্ধে হেরে গেলেন সড়ক দুর্ঘটনায় পা হারানো নাঈম - Channel 11
admin
১৭ জুলাই ২০২৫, ২:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জীবন যুদ্ধে হেরে গেলেন সড়ক দুর্ঘটনায় পা হারানো নাঈম

জীবন যুদ্ধে হেরে গেলেন সড়ক দুর্ঘটনায় পা হারানো নাঈম। ছবিঃ চ্যানেল ১১ নিউজ

জীবনের নির্মম বাস্তবতা কখনো কখনো সবচেয়ে তাজা স্বপ্নগুলোকেও নিভিয়ে দেয়। ঠিক এমনই এক হৃদয়বিদারক ঘটনার শিকার হলো মাদারগঞ্জ উপজেলার তরুণ নাঈম (১৮)। সড়ক দুর্ঘটনায় এক পা হারিয়ে আট দিন ধরে মৃত্যুর সাথে লড়ে অবশেষে হার মানলেন জীবন যুদ্ধের।

গতকাল বুধবার রাত ১১টার দিকে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে বাকুর চর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।

নাঈম ছিলেন মাদারগঞ্জ উপজেলার ৩ নম্বর গুনারীতলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাকুর চর এলাকার রাঙ্গা মিয়ার বড় ছেলে। সংসারের হাল ধরার স্বপ্নে বিভোর ছিল যে তরুণ, সেই তরুণের জীবন থেমে গেল অকালেই।

বৃহস্পতিবার সকাল ১০টায় নাঈমের মরদেহ নিজ বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও এলাকাবাসী। পরে বেলা ১২টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য, গত ৯ জুলাই দুপুরে বালিজুড়ী বাজার থেকে তেঘরিয়া রোডে কালারমোড়ের দক্ষিণ পাশে ইটবাহী একটি টলি ও একটি বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। টলির হেলপার হিসেবে কর্মরত নাঈম ঘটনাস্থলেই গুরুতর আহত হন এবং তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় আরও একজন আহত হন।

তরুণ বয়সে এমন করুণ মৃত্যু যেন পুরো এলাকার হৃদয়ে দগদগে ক্ষত সৃষ্টি করেছে। পরিবার ও এলাকাবাসী নাঈমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহে অপপ্রচারের প্রতিবাদে মেয়র প্রার্থী নুরল আলম সিদ্দিকীর সংবাদ সম্মেলন

মাদারগঞ্জ উপজেলা “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা 

মাদারগঞ্জে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান  পরীক্ষায় অংশ নিলেন ৩১৭১ জন পরীক্ষার্থী

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

১০

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

১১

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১২

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১৩

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১৪

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৫

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১৬

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১৭

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৮

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৯

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

২০