গোপালপুরে ৫ হাজার গাছের চারা বিতরণ করলেন আব্দুস সালাম পিন্টু - Channel 11
admin
১৭ জুলাই ২০২৫, ৩:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোপালপুরে ৫ হাজার গাছের চারা বিতরণ করলেন আব্দুস সালাম পিন্টু

শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ করলেন আব্দুস সালাম পিন্টু। ছবিঃ চ্যানেল ১১ নিউজ

“গাছ লাগান, পরিবেশ বাঁচান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের গোপালপুরে অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচি।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও গোপালপুর- ভুয়াপুর আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট আব্দুস সালাম পিন্টু উপজেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ করেন।

বিতরণকৃত চারাগুলোর মধ্যে ছিল বিভিন্ন ফলদ, বনজ ও ভেষজ গাছ। হেমনগর শশিমুখী উচ্চ বিদ্যালয়, বেড়ার ডাকুরি উচ্চ বিদ্যালয়, ভেঙ্গুলা উচ্চ বিদ্যালয়, সুতি হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয় এবং গোপালপুর পৌর শহরের খন্দকার আব্দুল মান্নান মেমোরিয়াল স্কুলে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

এই কর্মসূচির আয়োজনে ছিল এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) টাঙ্গাইল জেলা চ্যাপ্টার। সভাপতিত্ব করেন এ্যাবের জেলা সভাপতি কৃষিবিদ প্রিন্সিপাল রহমান পাবেল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কৃষিবিদ ফয়সাল আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এডভোকেট আব্দুস সালাম পিন্টু। বিশেষ অতিথি ছিলেন গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান ও উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন।

আব্দুস সালাম পিন্টু তাঁর বক্তব্যে বলেন, “জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের পরিবেশ আজ হুমকির মুখে। ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবী উপহার দিতে হলে আমাদের এখনই পরিবেশ রক্ষায় সচেষ্ট হতে হবে। গাছ লাগানোর এই উদ্যোগ তারই অংশ।”

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা যদি ছোটবেলা থেকেই পরিবেশ সচেতন হয়ে ওঠে, তাহলে তারা ভবিষ্যতে দেশকে সবুজ ও টেকসই করে গড়ে তুলতে পারবে।

কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ ও সচেতনতা দেখা গেছে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহে অপপ্রচারের প্রতিবাদে মেয়র প্রার্থী নুরল আলম সিদ্দিকীর সংবাদ সম্মেলন

মাদারগঞ্জ উপজেলা “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা 

মাদারগঞ্জে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান  পরীক্ষায় অংশ নিলেন ৩১৭১ জন পরীক্ষার্থী

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

১০

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

১১

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১২

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১৩

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১৪

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৫

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১৬

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১৭

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৮

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৯

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

২০