দক্ষিণ কড়াপুর নূরানী মডেল মাদরাসায় ধ্রুবতারার বৃক্ষরোপণ কর্মসূচি - Channel 11
admin
১৬ জুলাই ২০২৫, ৩:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দক্ষিণ কড়াপুর নূরানী মডেল মাদরাসায় ধ্রুবতারার বৃক্ষরোপণ কর্মসূচি

দক্ষিণ কড়াপুর নূরানী মডেল মাদরাসায় ধ্রুবতারার বৃক্ষরোপণ কর্মসূচির খন্ডচিত্র। ছবিঃ চ্যানেল ১১ নিউজ

পরিবেশ রক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে Global Greengrants Fund (GGF)-এর আর্থিক সহায়তায় ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (DYDF), বরিশাল জেলা শাখা আজ দক্ষিণ কড়াপুর নূরানী মডেল মাদরাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করে।

কর্মসূচির শুরুতে ধ্রুবতারার সদস্যরা কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে মাদরাসা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, ঔষধি ও ছায়াদানকারী গাছ রোপণ করেন। এরপর শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের প্রয়োজনীয়তা, পরিচর্যা ও পরিবেশগত গুরুত্ব সম্পর্কে সচেতনতামূলক আলোচনা করা হয়।

মাদরাসার প্রধান শিক্ষিকা শ্রদ্ধেয় শান্তা ইসলাম ধ্রুবতারার এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “এই ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের প্রকৃতিপ্রেমী করে গড়ে তুলবে এবং পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”পাশাপাশি প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকবৃন্দও এই কর্মকাণ্ডে একাত্মতা প্রকাশ করেন।

উল্লেখযোগ্যভাবে, শুধু মাদরাসা প্রাঙ্গনেই নয়, মাদরাসার আশপাশের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতেও বৃক্ষরোপণ করা হয়, যাতে স্থানীয়দের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে ওঠে।

GGF-এর সহায়তা, মাদরাসা কর্তৃপক্ষের আন্তরিকতা ও ধ্রুবতারার সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় আজকের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়। স্থানীয়ভাবে এই উদ্যোগটি প্রশংসিত হয় এবং শিক্ষার্থীদের মাঝে দেখা যায় দারুণ উৎসাহ ও আনন্দ।

পরিবেশ রক্ষায় ও ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন করতে ধ্রুবতারার এই কর্মসূচি ধারাবাহিকভাবে চলমান থাকবে বলে জানানো হয়।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহে অপপ্রচারের প্রতিবাদে মেয়র প্রার্থী নুরল আলম সিদ্দিকীর সংবাদ সম্মেলন

মাদারগঞ্জ উপজেলা “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা 

মাদারগঞ্জে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান  পরীক্ষায় অংশ নিলেন ৩১৭১ জন পরীক্ষার্থী

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

১০

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

১১

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১২

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১৩

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১৪

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৫

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১৬

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১৭

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৮

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৯

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

২০