শিক্ষার্থীদের অংশগ্রহণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত - Channel 11
admin
১৪ জুলাই ২০২৫, ৩:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের অংশগ্রহণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

DYDF কর্তৃক আয়োজিত শিক্ষার্থীদের অংশগ্রহণে বৃক্ষরোপণ কর্মসূচির খন্ডচিত্র। ছবিঃ চ্যানেল ১১ নিউজ

পরিবেশ রক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (DYDF), বরিশাল জেলা শাখার উদ্যোগে “বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫” সফলভাবে সম্পন্ন হয়েছে।

সোমবার সকাল ৯ টায় বরিশালের মানিক মিয়া মাধ্যমিক বিদ্যালয়, কাউনিয়া এবং দুপুর ১২ টায় হযরত শাহজালাল মাধ্যমিক বিদ্যালয় পলাশপুর প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের সরাসরি অংশগ্রহণে গাছ রোপণ কার্যক্রম প্রাণবন্ত হয়ে ওঠে।

বরিশাল সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিবেশ রক্ষার এ মহৎ উদ্যোগে ধ্রুবতারার প্রসংসা করেন।

রোপণ করা গাছের প্রজাতি ছিল: ফলজ- আম, পেয়ারা, আমড়া। বনজ- নিম ঔষধি: হরতকি, আমলকী শিক্ষার্থীরা গাছ লাগিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে এবং গাছের পরিচর্যার দায়িত্ব নেওয়ার অঙ্গীকার করে।

উক্ত দুই বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ ধ্রুবতারার এই উদ্যোগকে আন্তরিকভাবে সাধুবাদ জানান এবং বলেন, এমন কার্যক্রম শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা গড়ে তোলে। আমরা এই সহযোগিতামূলক প্রয়াসে আনন্দিত।”

ধ্রুবতারার সদস্যরা শুধু স্কুল ক্যাম্পাসেই নয়, শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিদ্যালয়ের আশেপাশের গুরুত্বপূর্ণ এলাকাসমূহেও গাছ রোপণ করেন, যেমন: পলাশপুর ব্রিজ সংলগ্ন এলাকা, কাউনিয়া প্রধান সড়ক, কালাখান বাড়ি এলাকা এই স্থানগুলোতে গাছ লাগানোর পাশাপাশি পথচারী ও এলাকাবাসীর মধ্যে পরিবেশ সচেতনতা ছড়িয়ে দেওয়া হয়।

DYDF বরিশাল জেলা শাখার সভাপতি হৃদয় হাওলাদার বলেন,”গাছ শুধু অক্সিজেন দেয় না, এটি ভবিষ্যতের নিরাপত্তা। আমরা চাই, পরিবেশ রক্ষার আন্দোলনের নেতৃত্ব দিক তরুণরাই।

এই কর্মসূচির আর্থিক সহায়তা প্রদান করে GGF (Global Green Grants Fund)। আগামীকালও শহরের কিছু গুরুত্বপূর্ন স্থানে বৃক্ষরোপন অভিযান চলবে বলে জানিয়েছেন ধ্রুবতারা পরিবারের সদস্যগন।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহে অপপ্রচারের প্রতিবাদে মেয়র প্রার্থী নুরল আলম সিদ্দিকীর সংবাদ সম্মেলন

মাদারগঞ্জ উপজেলা “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা 

মাদারগঞ্জে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান  পরীক্ষায় অংশ নিলেন ৩১৭১ জন পরীক্ষার্থী

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

১০

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

১১

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১২

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১৩

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১৪

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৫

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১৬

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১৭

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৮

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৯

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

২০