কান্নার জল,গানের সুর আর মানবিকতার ছায়া বৃদ্ধাশ্রমের মায়া মমতা - Channel 11
admin
১৪ জুলাই ২০২৫, ১:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কান্নার জল,গানের সুর আর মানবিকতার ছায়া বৃদ্ধাশ্রমের মায়া মমতা

Volunteer For Bangladesh- বরিশাল জেলার উদ্যোগ “মৌসুমের স্নেহ”  মৌসুমি ফল বিতরণ কর্মসূচিতে স্বেচ্ছাসেবকরা। ছবিঃ চ্যানেল ১১ নিউজ

এ যেনো হাসি আনন্দের ছোট একটুখানি অনুভূতির গল্প বলছি বৃদ্ধাশ্রুম থেকে….আচ্ছা দাদি, আপনার স্বামীর নাম কী? এই সহজ প্রশ্নের উত্তরে তিনি মাথা নাড়লেন, “জানিনা!”-“আপনার মনে নেই?” “নাহ্, মনে নাই আমার।”

কিন্তু যখন জিজ্ঞেস করা হলো, “ওনার কথা মনে আছে?” তখন যেন স্মৃতির কোনো বন্ধ দরজা খুলে গেলো। “হয়, মনে আছে। আমারে মারছিলো। আমার হাতটা এহনও ব্যথা হরে। জীবনে এটটা চুড়ি কিনগা দেনাই। আমার বাপ-মা মইরাগা গেছে হেইয়া শুইনগাও একটু দ্যাখতে আসে নাই আমার বাপ-মারে…”
চোখের কোণ ঝাপসা। আশেপাশে দাঁড়িয়ে থাকা স্বেচ্ছাসেবকরা নিঃশব্দ।

দাদির কণ্ঠে বেদনার ছাপ, কিন্তু তার মাঝেও ছিল একধরনের সাহস, একা থাকার শক্তি। এমনই গল্প ছিল অন্যান্য মায়েদের যাদের কাউকে রেখে গেছে তাদের নিজের সন্তান,কাউকে ভাই,কেউ স্বামীর বাড়ি থেকে কষ্টের কারণে চলে এসেছে এই বৃদ্ধাশ্রমের ঠিকানায়।ভলান্টিয়ারদের সবার মনে একটাই প্রশ্ন তখন,
তাদের ঠিকানা কেন বৃদ্ধাশ্রম?

এইসব আবেগঘন মুহূর্তের সাক্ষী হয়ে গেল Volunteer For Bangladesh- বরিশাল জেলার উদ্যোগ “মৌসুমের স্নেহ” — একটি মৌসুমি ফল বিতরণ কর্মসূচি, যা রূপ নেয়েছিল এক গভীর মানবিক স্পর্শের যাত্রায়।

স্বেচ্ছাসেবকরা শুধু ফল নিয়ে যাননি; তারা নিয়ে গিয়েছেন সময়, শ্রদ্ধা, স্নেহ, এবং শ্রবণের মনোযোগ। বৃদ্ধাশ্রমের মায়েরা শুধু ফল গ্রহণ করেননি, তারা শুনিয়েছেন গান, কবিতা, জীবনের গল্প আর অভিমানের নীরব দীর্ঘশ্বাস।

কেউ গাইলেন শ্লোক, কেউবা লোকসংগীত, কেউ বললেন এক অচেনা প্রেমের গল্প, কেউ শুধু হাতে হাত ধরে চোখ বন্ধ করে চুপ করে বসে থাকলেন — যেন ফিরে যাচ্ছিলেন কোনো পুরনো দিনে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহে অপপ্রচারের প্রতিবাদে মেয়র প্রার্থী নুরল আলম সিদ্দিকীর সংবাদ সম্মেলন

মাদারগঞ্জ উপজেলা “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা 

মাদারগঞ্জে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান  পরীক্ষায় অংশ নিলেন ৩১৭১ জন পরীক্ষার্থী

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

১০

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

১১

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১২

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১৩

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১৪

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৫

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১৬

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১৭

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৮

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৯

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

২০